বিএনপি-জামাতের অনুপ্রবেশকারী থেকে প্রবাসীদেরও সাবধান থাকতে হবে : শ্রমিক লীগ মিশিগান ষ্টেট শাখার সম্মেলন ও জাতীয় শোক দিবসের টেলি কনফারেন্সে ডা. দীপু মনি
ইউএসএনিউজঅনলাইন.কম, মিশিগান : বিএনপি-জামাতের অনুপ্রবেশকারী থেকে প্রবাসীদেরও সাবধান থাকতে হবে। কোন অপশক্তি যাতে দল ও দেশের বিরুদ্ধে ষঢ়যন্ত্র না করতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, প্রবাসে আপনারা নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে আরো বেশি সহযোগিতা করুন। জাতীয় শোক দিবস ও শ্রমিক লীগ মিশিগান ষ্টেট শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলি কনফারেন্সে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম টেলি কনফারেন্সে সম্মেলনের সফলতা কামনা করে বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সগৌরবে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকীর মাসে শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে যাতে দল আবার ক্ষমতায় আসতে পারে সেই লক্ষে সুসংগঠিত হয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।
গত ১৩ আগস্ট সন্ধ্যায় হ্যামটামিক সিটির জমজম রেস্টুরেন্টের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মো. রকিব উদ্দিন, মিশিগান আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, হ্যামটামিক সিটির কাউন্সিলম্যান ও মেয়র নির্বাচনে প্রাইমারী বিজয়ী মো. কামরুল হাসান, কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম।
এদিনের কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, সম্মেলন উদ্বোধন, আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন। দোয়া মাহফিলে ‘৭৫-এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওয়ালিউর রহমান।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
জাতীয় শ্রমিক লীগের মিশিগান ষ্টেট শাখার আহ্বায়ক মো. মোর্সারফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল বাসিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, নরুল আমিন মানিক, সাহেদ আহমদ আনসারী, ইজাজ আহমদ, আবু নাসের খান জামাল, মোস্তাক আহমদ মুক্তা, এম এ সালাম সেলিম, নুরুল ইসলাম বাঙ্গালি, মোস্তাফা আল্লামা ও খালেদ হোসেন, সৈয়দ মতিউর রহমান শিমু। অন্যান্য নের্তৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন মোর্শেদ আহমদ, বাবুল মিয়া সুহেল, হেলিম আহমদ, মিরাজ উদ্দিন আহমদ, আলফু কামালী, মঞ্জুর খান, নিজাম আহমদ, বদরুল ইসলাম, রতন বড়–য়া, মিলাদ চৌধুরী, বাবুল মিয়া সোহেল, সেলিম আহমেদ, আবুল হোসেন সোলেমান, শাবুল হোসেন, মাহবুব রাব্বি খান, আব্দুল মুকিত, আজিজুর রহমান, গৌউস উদ্দিন, খালেক আহমদ রাহিন, মিশরাত হোসেন, বোরহান প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সম্মেলনে মো. মোর্সারফ হোসেনকে সভাপতি, আব্দুল বাসিতকে সিনিয়ার সহ সভাপতি এবং খালেক আহমদ রাহিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ মিশিগান ষ্টেট শাখা কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে।
টেলি কনফারেন্সে ডা. দীপু মনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সম্মেলনের সফলতা কামনা করে তিনি দেশ-বিদেশের মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত দৃঢ় ঐক্য ও যোগ্য নেতৃত্বের হাতে দলকে তুলে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ঘোষিত উন্নত দেশে রূপান্তের সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের মাসব্যাপি নানা কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে সকল দ্বিধা-বিভক্তি ভুলে প্রবাস থেকেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তিনি সম্মেলন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্মেলনের উদ্বোধক যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন বলেন, আসুন ১৫ আগস্ট মহান জাতীয় শোক দিবসকে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য কাজ করার অঙ্গিকার করি।
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংগঠনকে সুসংহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে বলে নের্তৃবৃন্দ সমাবেশ থেকে ঘোষণা দেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ