বিকিনি ছেড়ে হিজাব
ডেস্ক: নিজের জীবন পুরোপুরি পাল্টে ফেলেছেন বৃটিশ মডেল কারলি ওয়াটস। তিনি ছিলেন বিকিনির মডেল। কিন্তু এক মুসলিমের সংস্পর্শে এসে তিনি সে পোশাককে বিদায় জানিয়েছেন। তার পরনে উঠেছে বোরকা। যে মুসলিম যুবকের জন্য এমনটা হয়েছে তিনি হলেন মোহাম্মদ সালেহ। কারলি ওয়াটস এখন পুরোপুরি একজন মুসলিম নারী। তিনি মেনে চলেন ইসলামী বিধি-বিধান। তিনি একসময় নারীদের জন্য অনেকটা রগরগে ম্যাগাজিনে বিকিনি পরে পোজ দিতেন। শরীরের সব অঙ্গ প্রায় তুলে ধরতেন ক্যামেরার সামনে। কিন্তু না, আর না। তিনি নিজেই বলেছেন, মোহাম্মদ সালেহ আমার জীবনকে পাল্টে দিয়েছে। জীবনের অর্থ কি তা সে আমাকে অনুধাবন করতে শিখিয়েছে। মোহাম্মদ সালেহ’র বাড়ি তিউনিশিয়ায়। তার সংস্পর্শে এসে কারলি বিকিনি ছেড়ে হিজাব পরছেন। শিখছেন ইসলামের বিধি-বিধান। সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার। তিনি আমেরিকান গ্ল্যামার মডেল কারলি ওয়াটস। ২৪ বছর বয়সী কারলি সিদ্ধান্ত নিয়েছেন তার দুই বছরের মেয়েকে নিয়ে তিউনিশিয়ায় স্থায়ীভাবে বসবাস করবেন। গত এপ্রিলে ছুটি কাটানোর জন্য তিউনিশিয়া বেড়াতে যান কারলি। সেখানে গিয়েই মোহাম্মদ সালেহ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ভাললাগা। আর ভাললাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। আগামী অক্টোবর থেকেই কারলি তার একমাত্র কন্যা সন্তান নিয়ে মোহাম্মদের পরিবারের সঙ্গে তিউনিশিয়ার মনাস্তির শহরে থাকবেন। সেখানে ছয় মাস অবস্থান করবেন। এসময়টাতে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানবেন এবং এরপরই ধর্মান্তরিত হয়ে বিয়ে করবেন সালেহকে। কারলি জানান, তিনি এতদিন মডেলিং করেছেন। সারা রাত নাইটক্লাবে নগ্ন হয়ে নেচেছেন। মাতাল হয়ে ব্রা আর বিকিনি পরে নাচতেন। কিন্তু মোহাম্মদকে ভালবাসার পর থেকে তার বিশ্বাসে টনক নড়ে। তিনি জানান, মোহাম্মদ খুব ভাল ছেলে। সে-ও আমাকে খুব ভালবাসে। তাই তার সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কারলি। কারলির মতে সালেহ’র ধর্মবিশ্বাসকে তিনি গুরুত্ব দেন। এ কারণে তিনি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মানবজমিন
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








