বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে খৃষ্টধর্মের কোন বিরোধ নেই: পোপ
পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি পোপ ফ্রান্সিস গতকাল বলেছেন, মহাবিশ্ব সৃষ্টির কারণ হিসেবে উপস্থাপিত ‘বিগ ব্যাং’ তত্ত্বের সঙ্গে খৃষ্টধর্মের কোন বিরোধ নেই। তিনি বলেছেন, মহাবিশ্বের উৎপত্তির এ মডেলটি পবিত্র সৃষ্টিকর্তার হস্তক্ষেপকে অস্বীকার করে না, বরং তা দাবি করে। পোপ বলেন, মহাবিশ্বের উৎপত্তি কোন বিশৃঙ্খলা থেকে সৃষ্টি হয়নি, বরং ভালোবাসা সৃষ্টিকারী সর্বময় ক্ষমতা থেকে সরাসরি এর উৎপত্তি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ভ্যাটিকানের ‘পন্টিফিকল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ‘বুক অব জেনেসিস’-এর মহাবিশ্ব সৃষ্টির ধারণার সঙ্গে একমত নন পোপ। পৃথিবী সৃষ্টির ব্যাপারে একটি কাল্পনিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে এ ধর্মগ্রন্থে। সেখানে বলা হয়েছে ‘সৃষ্টিকর্তা জাদুকর ছিলেন’ এবং তিনি তার ‘জাদুর দন্ড দিয়ে বিশ্ব সৃষ্টি করেছেন’- এ ধরনের ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!