বাংলাদেশে বিচার বিভাগ পৃথক হয়েছে স্বাধীন হয়নি:নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা
হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্যা এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস’র মহাসচিব এডভোকেট সিগমা হুদা গত ২৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অব দ্যা টাউনে বাঙ্গালী মিডিয়া প্রতিনিধিদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। নিউইয়র্কের সেগুফতা গ্র�পের প্রতিনিধি মাহবুবুর রহমান সবুজের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা বলেন, ‘জেন্ডার বেজড ভায়োলেন্স এন্ড সাউথ এশিয়ান মাইগ্রেন্ট ওমেন’ শীর্ষক সেমিনার জাতি সংঘের চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে মূল বক্তা থাকবেন মার্কিন এটর্নী ডর্চে সেডহল্ট।সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদার পরিচিতি তুলে ধরেন ওয়েব পত্রিকা প্রবাসী ভয়েস প্রেসিডেন্ট ও প্রকাশক এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া।
সম্মেলনে ব্যারিষ্টার সিগমা হুদা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বিচার-বহির্ভূত হত্যাকান্ড বাড়ছে। বিগত চারদলীয় সরকার র্যাব গঠন করেছিল বটে, কিন্তু বর্তমান মহাজোট সরকারও সেই সংস্থাকে একইভাবে ব্যবহার করছে। দেশে বিদেশে এসব হত্যাকান্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চললেও অবস্থার উন্নতি হচ্ছে না। বিচার বিভাগ পৃথক হয়েছে স্বাধীন হয়নি। তিনি উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানান নৈশভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








