Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিবিসির মাসুদ হাসান খানের জ্যাকসন হাইটসে আড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 3, 2022 | 4:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  বিবিসি বাংলা বিভাগের সিনিয়র প্রডিউসার মাসুদ হাসান খান জমজমাট আড্ডায় দারুন সময় কাটালেন নিউ ইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে। প্রায় চার যুগের বন্ধু ও ডেইলী নিউজ পত্রিকার সহকর্মী ও লেখক-সাংবাদিক লেখক আকবর হায়দার কিরন তাঁকে সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে অভ্যর্থনা জানান। মাসুদ হাসান খান বিবিসিতে যোগ দেয়ার আগে আকবর হায়দার কিরন ঢাকায় বিবিসির একজন বিশেষ স্ট্রিংগার ছিলেন বেশ কয়েক বছর।
মাসুদ হাসান খান এবার বিশেষভাবে জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় এর এলামনাইয়ের অনুস্ঠানে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। এর আগে গেলোবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকালে কভারেজ করতে তিনি এখানে এসেছিলেন। তখন নির্বাচন নিয়ে ক’জন বাংলাদেশী আমেরিকানদের নিয়ে বিশেষ বিবিসি লাইভ করেছিলেন যার ভিউ হয়েছিলো কয়েক মিলিয়ন। অংশগ্রহন করেছিলেন আকবর হায়দার কিরন, মিনহাজ আহমেদ, আবিদ রহমান ও নিহার সিদ্দিকী।
মাসুদ হাসান খান ও তাঁর স্ত্রী সহ নৈশভোজ ও প্রানবন্ত আড্ডায় সময় কেটেছে জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্রের রেঁস্তোরা ইত্যাদিতে। তার আগে ছিলো ডাইভারসিটি প্লাজায় দাঁড়িয়ে ম্যারাথন আড্ডা। ডিনারের পর আরেকটি পর্ব ছিলো জ্যাকসন হাইটসের সুপরিচিত ডিজাইনার আর্টিস্ট ও এলাকাবাসি ক্লাবের সভাপতি সাকিল মিয়ার গ্রাফিক্স ওয়ার্ল্ডে । মাসুদ হাসান খানকে নিয়ে স্মৃতিময় কাটালেন যাঁরা তাঁদের মধ্যে ছিলেন মিনহাজ আহমেদ, আবিদ রহমান, মাইন উদ্দিন আহমেদ, শিব্বীর আহমেদ, আইরিন রহমান ও রেশাদ খান।
এই জ্যাকসন হাইটসে বিশেষ সময় কাটিয়েছিলেন বিবিসির কিংবদন্তী সিরাজুর রহমান তাঁর স্নেহধন্য ও সহকর্মী আকবর হায়দার কিরনের সাথে। দশ বছর আগে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন জনাব সাঈদুর রবের এবিসি সন্মেলনে। জনাব সিরাজ ভাই ও ভাবীকে নিয়ে আলাউদ্দিন রেঁস্তোরায় খাইয়ে, জ্যাকসন হাইটসের রাস্তায় হেঁটে বেড়ানো স্মৃতি হয়ে আছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ