Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৯ উইকেটে জয়

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: February 12, 2011 | 10:27 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাগতিক বোলারা আজ অসাধারণ বলিং নৈপুণ্য দেখাল। ২০১১ সালের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগাররা ৯ উইকেটে কানাডাকে পরাজিত করে পুরো উজ্জীবিত দল। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ টাইগারদের। শনিবার চট্টগ্রামে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা রাতে এই ম্যাচে টসে জিতে সাকিবরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মাশরাফির অনুপস্থিতে উদ্বোধনী বোলার শফিউলের প্রথম ওভারের ৫ম বলে প্যাটেলকে ০ রানে জুনায়েদের ক্যাচে পরিনত করে। রানের খাতা খোলার আগে কানাডা ০ রানে ১ উইকেট হারায়। এরপর থেকে স্বাগতিক বোলারদের সামনে পাত্তাই পাননি সফরকারীরা ব্যাটসম্যানরা। ৩৭.৩ ওভারেই ১১২ রান তুলে অলআউট হয়ে গেছে কানাডা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব। দুটি করে উইকেট নিয়েছেন শফিউল, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন। নাঈম নিয়েছে ১টি উইকেট। লক্ষ্যটা সহজ, মাত্র ১১৩। সহজ যাত্রার সূচনাটা দারুণ হয়েছে টাইগারদের। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মারমুখি ব্যাটিং এ সফরকারী বোলাররা অসহায় হয়ে পড়ে। তামিম ইকবাল ৫০ বলে ৬৯ রান সংগ্রহ করে আউট হয়। এই সময় সে ৭টি চার ও ৩টি ছক্কারর মার হাঁকান। এরপর ইমরুল কায়েসের সাথে যোগ দেয় জুনায়েদ সিদ্দিকী। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পায়। ইমরুল কায়েস ৩৯ ও জুনায়েদ সিদ্দিকী ১ রানে অপরাজিত থাকে। 
 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV