Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: March 14, 2011 | 9:10 AM

ইউএসএনিউজ ডেস্ক: জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আজ (সোমবার) নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।এ জয়ের ফলে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৪৬ ওভার ২ বলে ১৬০ রানে গুটিয়ে যায়। জবাবে ইমরুল কায়েসের অর্ধ-শতকের উপর ভর করে ৪১ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।ইমরুল কায়েস ৭৩ রান করে অপরাজিত। শাহরিয়ার নাফিস ৩৫ বলে সংগ্রহ করেন ১৮ রান।ইনিংসের প্রথম ওভারের ৪র্থ বলে সাজঘরে ফিরে যান তামিম ইকবালকে মুদাসসার বুখারি শূন্য রানে থামিয়ে দেন।শুরুর হোঁচট কাটিয়ে উঠতে জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ইমরুল কায়েস ৯২ রানের শক্তিশালী এক ইনিংস খেলে খেলায় ফিরিয়ে আনে টাইগারদের।ডাচ অধিনায়ক পিটার বোরেনের বলে ম্যাচের ২০তম ওভারে পিটার সিলারের তালুবন্দি হন জুনায়েদ সিদ্দিকী।৪টি ৪ এর সাহায্যে ৫৩ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন জুনায়েদ।এর আগে চট্টগ্রামে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ডাচরা। খেলায় ৪৬.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে তারা।ম্যাচের নবম ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েসলি বারাসি। একটি ৪ এর সাহায্যে ২৯ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান বারাসি।কিছুক্ষণ পর ঝলসে উঠেন স্পিন জাদুকর আব্দুর রাজ্জাক। খেলার ১২তম ওভারে তার ঘূর্ণি জাদুর শিকার হন মুদাসসার বুখারি। ব্যক্তিগত ৬ রানের মাথায় বুখারি মুশফিকুর রহীমের তালুবন্দি হন।রানখরা ঘুচাতে টম কুপারকে সঙ্গে নিয়ে হিসাব করে খেলতে থাকেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এরিক সোয়াজনিস্কি।এরপর ২২তম ওভারে সাকিবের বলে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান সোয়াজনিস্কি। একটি ছক্কার সাহায্যে ৬৩ বল খুইয়ে তিনি করেন ২৮ রান।টম কুপার ব্যক্তিগত ২৯ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।ম্যাচের ৩৩তম ওভারে সোহরাওয়ার্দী শুভর বল পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে চেষ্টা করেন অ্যালেক্সি কারভেজি। পরে সাকিবের থ্রোতে সেই বল স্ট্যাম্পিং করে তাকে থামান মুশফিকুর রহীম।তার পর একে একে ফিরে যান টম দে গ্রুথ (৪) ও অ্যাটসে বুর্মান (০)।সঙ্কট কাটাতে পিটার বোরেনকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ডাসকেট। কিন্তু খেলার ৪০তম ওভারে বোরেন রান আউট হয়ে যান।ম্যাচের ৪২তম ওভারে রুবেল হোসেনের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে শূন্য রানে ফিরে যান পিটার সিলার।তার কিছুক্ষণ পর আদিল রাজা শূন্য রানে আউট হলে ১৬০ রানেই ডাচদের ইনিংস থেমে যায়।রায়ান টেন ডাসকেট সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান, রুবেল হোসেন এবং সোহরাওয়ার্দী শুভ একটি করে উইকেট নেন।
৪ ম্যাচ শেষে ২টি জয় আর পরাজয় নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে যেতে টাইগারদেরকে পরবর্তী ২টি ম্যাচে জিততেই হবে। এর কোনো একটি ম্যাচে হেরে বসলে বাংলাদেশকে জটিল সমীকরণের ফাঁদে পড়তে হবে। আর যদি ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে আগামী ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে একটি ম্যাচ জিতলেই সাকিব-তামিমরা কোয়ার্টার ফাইনালে চলে যাবে। কারণ সে ক্ষেত্রে ৬ ম্যাচ খেলা তাদের পয়েন্ট দাঁড়াবে ৫। অন্যদিকে, এক ম্যাচ জিতলেই বাংলাদেশের পয়েন্ট হবে ৬।ইংল্যান্ড ওই ম্যাচে জিতে গেলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ১৯ মার্চে পরস্পরের সর্বশেষ ম্যাচ হবে ‘বি’ গ্রুপের কোয়ার্টার ফাইনালের ৪র্থ দল নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন।
নেদারল্যান্ডস স্কোয়াড: পিটার বোরেন (অধিনায়ক), আদিল রাজা, ওয়েসলি বারাসি (উইকেটরক্ষক), মুদাসসর বুখারি, অ্যাটসে বুর্মান (উইকেটরক্ষক), টম কুপার, টম দে গ্রুথ, অ্যালেক্সি কারভেজি, ব্রেডলি ক্রগার, বার্নার্ড লুটস, পিটার সিলার, এরিক সুয়ার জিনস্কি, রায়ান টেন ডাসকেট, বেরেন্ড ওয়েজডিজক এবং বাস জুইডেরেন্ট।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV