বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে ২৭ রানে জয়ী বাংলাদেশ

ইউএসএনিউজ ডেস্ক: ২৭ রানে জয়ী হয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৬৮ রান। শফিউলের বলে জুনায়েদের হাতে ক্যাচ তুলে দিয়ে ডব্লিউ বি র্যাঙ্কিন টাইগারদের বিজয় নিশ্চিত করে দেন।ম্যাচের পঞ্চম ওভারে স্পিনার আব্দুর রাজ্জাকের বলে মুশফিকুর রহীমের হাতে ধরা দিয়ে সাঝঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান পল স্টারলিং। ১০ বলে তিনি সংগ্রত করেন ৯ রান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ইউলিয়াম পোর্টালফিল্ড ৩০ বলে ২০ রান করে সাকিব আল হাসানের শিকার হন। এড জোসি ৩৫ বলে ১৬ রান ও এন্ড্রু হোয়াইট ২৭ বলে ১০ রান করে আশরাফুলের শিকার হয়ে সাঝঘরে ফিরে যান। ম্যাচের ২৭তম ওভারে নিয়াল ওব্রিয়েনকে থামান সাকিব আল হাসান। ৩টি ৪ এর সাহায্যে ৫২ বল খরচ করে ৩৮ রান করেন তিনি। কেবিন ওব্রিয়েন ৪০ বলে ৩৭ রান করে শফিউল ইসলামের বলে সোহরাওর্দী শুভর হাতে ধরা দিয়ে সাঝঘরে ফিরে যান।জন মুনি শূন্য ও এন্ডু বোথা ৩৬ বলে ২২ রান করে আউট হন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








