বিশ্বকাপ জয়ী টিম ভারতের জরিমানা,ধোনি বাহিনীর সবার ম্যাচ ফি’র একটা অংশ কাটা

ইউএসএনিউজ ডেস্ক: ইন্ডিয়া ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও আইসিসি’র জরিমানা গুনতে হচ্ছে তাদের। ২ এপ্রিলের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসে সেস্না ওভার রেটের কারণে তাদের এ জরিমানা করা হয়েছে।ম্যাচ রেফারি জেফ ক্রো তাদের এ জরিমানা করেন। আইসিসি’র নিয়ম অনুযায়ী ম্যাচে বোলিং দলের ওভার রেট সেস্না হলে সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের প্রত্যেকের ১০% এবং অধিনায়কের ২০% ম্যাচ ফি কেটে রাখার বিধান আছে। সে অনুযায়ী বলা যায় যে ধোনি বাহিনীর সবার ম্যাচ ফি’র একটা অংশ কাটা পড়ছে। তবে এ নিয়ে নিশ্চয়ই তাদের এখন আর কোন আফসোস নেই। কারণ ম্যাচ ফি’র চেয়ে বড় পাওনা তারা পেয়ে গেছেন এখন। আস্ত বিশ্বকাপ ট্রফিইতো এখন শোভা পাচ্ছে তাদের সবার হাতে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








