Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের ৬ তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: June 10, 2014 | 1:27 AM

কাজী আরিফ আহমেদ : বিশ্বকাপ ফুটবলের এবারের আয়োজক দেশ ব্রাজিলে বইছে উন্মাদনার ঝড়। বিশ্বজুড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্সের ভক্তরা অধীর প্রতীক্ষায় গুণছেন প্রতিটি প্রহর। সেই উন্মাদনায় গা ভাসিয়ে আসুন ঝালিয়ে নেয়া যাক বিশ্বকাপ ফুটবল ইতিহাসের জানা-অজানা কয়েকটি তথ্য:
১) এ পর্যন্ত মোট ১৯ বার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে। আপনি কি জানেন, কতবার আয়োজক দেশ বিশ্বকাপ ট্রফি জিতেছে? উত্তরটি হলো ৬টি আয়োজক দেশ এ কৃতিত্বের অধিকারী। ১৯৩০ সালে উরুগুয়ে, ১৯৩৪ সালে ইতালি, ১৯৬৬ সালে ইংল্যান্ড, ১৯৭৪ সালে জার্মানি, ১৯৭৮ সালে আর্জেন্টিনা ও ১৯৯৮ সালে ফ্রান্স নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের ট্রফি জিতেছিল। এবার ব্রাজিলও কি যোগ হবে সে তালিকায়? সেটি জানতে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। 
২) ২০১০ সালে প্রতিটি ম্যাচে গড়ে ২ দশমিক ৩টি গোল হয়েছিল। ৬৪টি ম্যাচে মোট ১৪৫টি গোল হয়েছিল সেবার। 
৩) বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি হয়েছিল অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে। ১৯৫৪ সালে ওই ম্যাচে মোট ১২টি গোল হয়েছিল। গোলবন্যায় ভেসে যাওয়া ওই ম্যাচে অস্ট্রিয়া ৭-৫ গোলে হারিয়েছিল সুইজারল্যান্ডকে। আর সবচেয়ে বেশি গোলের ফাইনালটি হয়েছিল ব্রাজিল ও আয়োজক দেশ সুইডেনের মধ্যে। ৫-২ গোলের ব্যবধানে সুইডেনকে হারিয়েছিল ব্রাজিল। 
৪) এখন নম্বর ছাড়া জার্সি কল্পনাই করা যায় না। জার্সি নম্বরই যেন এখন খেলোয়াড়ের পরিচয় বাহক। এমনকি বড় বড় ক্লাব ও জাতীয় দলের খেলোয়াড়রা বিশেষ কোন নম্বরের জার্সি পরার স্বপ্নও দেখেন। অথচ, একটা সময় ছিল যখন জার্সিতে কোন নম্বর লেখা থাকতো না। ১৯৫৪ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো জার্সিতে নম্বর লেখা হয়েছিল। 
৫) সবচেয়ে বেশি বয়সে গোল দিয়ে রেকর্ড অক্ষুণœ রেখেছেন ক্যামেরুনের রজার মিলা। ১৯৯৪ সালে তিনি যখন রাশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। 
৬) সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড ফুটবলের ‘গোল্ডেন প্লেয়ার’ ও কালো মানিক খ্যাত পেলের। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে পেলে যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV