Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিশ্বজুড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক চালু, ব্যবহারকারীদের স্বস্তি

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: March 14, 2019 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই বিপর্য দেখা দেয়। বাংলাদেশ সময় ১৩ মার্চ বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এ প্রতিষ্ঠানটির বেশিরভাগ সেবাই ডাউন হয়ে যায়। ফলে বিশ্বজুড়ে এর কোটি কোটি গ্রাহক ভোগান্তিতে পড়ে। প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক চালু হওয়ায় স্বস্তি ফিরে আসে ব্যবহারকারীদের মধ্যে। বুধবার রাত থেকে ফেইসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যায়নি; ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দেয়।
যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফেইসবুকের পাশাপাশি বিশ্বের নানা দেশে বিভিন্ন ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ওয়েবসাইটও রয়েছে। ফেসবুকের পাশাপাশি একই ধরনের সমস্যা দেখা যায় ইনস্টাগ্রামেও। একইসঙ্গে জিমেইলও খুব ধীর গতিতে কাজ করে।

বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা ভেসে আসে। তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, আমরা দেখছি, কিছু ব্যবহারকারী ফেইসবুক ও আমাদের অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পোহাচ্ছেন। সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানে কাজ চলছে। এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে।

এর আগে জানা যায়, হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরে জানা যায়, হ্যাকিং নয়, ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়। সূত্র : সময় টিভি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV