বিশ্বজুড়ে এ যাবত কালের সবথেকে বড় সাইবার হামলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বজুড়ে বড় ধরণের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ যাবত কালের সবথেকে বড় এই র্যানসমওয়্যার হামলায় রাশিয়ার বৃহত্তম তেল প্রতিষ্ঠানের সার্ভার আক্রান্ত হয়েছে। কর্মকাণ্ড ব্যাহত হয়েছে ইউক্রেনের একাধিক ব্যাংকে। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে বহুজাতিক শিপিং ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কম্পিউটার আক্রান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হামলার নেপথ্যের হ্যাকাররা মে মাসে হওয়া ওয়ানাক্রাই র্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত একই ধরণের হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সর্বপ্রথম র্যানসমওয়্যার হামলার খবর আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে রোমানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও বৃটেনে। কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ে।
হেলসিংকি ভিত্তিক সাইবার নিরাপত্তা ফার্ম এফ-সিকিওর এর শীর্ষ গবেষণা কর্মকর্তা মিকো হাইপোনেন বলেন, ‘এটা ফের ওয়ানাক্রাই হামলার মতো ঘটনা।’ এই র্যানসমওয়্যার আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে তারা বিশ্বজুড়ে সাইবার হামলার খবর পর্যবেক্ষণ করছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখেছে।
ডেনমার্কের জায়ান্ট শিপিং প্রতিষ্ঠান এ. পি. মোলার-মায়ের্স্ক জানিয়েছে, সাইার হামলার ফলে বিশ্বজুড়ে তাদের কম্পিউটার সিস্টেমে ব্যাপক গোলযোগ দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলসে তাদের টার্মিনাল।
ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মার্ক এন্ড কোন জানিয়েছে তাদের কম্পিউটার নেটওয়ার্ক আক্রান্ত হয়েছে। সুইজারল্যান্ডের একটি সরকারী সংস্থা জানিয়েছে, ভারতে তাদের কম্পিউটার সিস্টেম আক্রান্ত হয়েছে।
ওয়ানাক্রাই হামলার পর বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে তাদের আইটি নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেয়া হয়েছিল। ডানা প্রোটেকশন ফার্ম অ্যাক্রনিসের গবেষণা ও উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিকোলায় গ্রেবেনিকভ বলেন, ‘দুখঃজনকভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও প্রস্তুত নয়। বর্তমানে ৮০ টিরও বেশি প্রতিষ্ঠান আক্রান্ত।’
মঙ্গলবারের সাইবার হামলায় ভুক্তোভোগী ইউক্রেনের এক মিডিয়া প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কম্পিউটারগুলো ব্লক হয়ে গেছে। আর কম্পিউটারগুলোর ফাইলপত্র ফিরে পেতে ৩০০ ডলার সমমানের বিনকয়েক সাইবার মূদ্রা দাবি করা হয়েছে।
চ্যানেল ২৪ নামের ওই প্রতিষ্ঠান আক্রান্ত কম্পিউটারের স্কিনশট প্রকাশ করেছে। এতে হ্যাকারদের হুশিয়ারি বার্তা দেখা গেছে। বলা হয়েছে, ‘আপনি যদি এখন এই লেখা পড়ছেন, তার অর্থ হলো আপনার ফাইলগুলো এখন আর ব্যবহার করতে পারছেন না। কেননা, এগুলো এনক্রিপ্টেড করা হয়েছে। হয়তো আপনি ফাইলপত্র ফিরে পেতে বিভিন্ন উপায় খুজতে ব্যস্ত। কিন্তু আপনার সময় নষ্ট করবেন না। আমাদের ডেক্রিপশন সার্ভিস ছাড়া কেউ আপনার ফাইলপত্র উদ্ধার করতে পারবে না।’
রোটেরড্যামের মায়ের্স্ক কার্যালয়গুলোতে ও নরওয়েতে আক্রান্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোতেও একই বার্তা দেখা গেছে।
সাইবার হামলার শিকার হওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তেল প্রতিষ্ঠান রোজনেফট, ফরাসী নির্মান উপাদান ফার্ম সেইন্ট গোবেইন এবং বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞাপন সংস্থা ডব্লিউপিপি। অবশ্য এটা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায় নি যে ডব্লিউপিপি’র সমস্যাও একই ভাইরাসের দ্বারা হয়েছে কি না।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই হামলার বিস্তারিত বোঝার চেষ্টা করেছে। এতে ওয়ানাক্রাইয়ের মতো একই ধরণের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে তা নিশ্চিত হওয়া এবং এই হামলা বন্ধের উপায় শনাক্ত করার চেষ্টা করেছে প্রতিষ্ঠানগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই র্যানসমওয়্যারটি ‘পেটিয়া’ নামক র্যানসমওয়্যার ফ্যামিলির। একে বলা হচ্ছে ‘গোল্ডেনআই’। রোমানিয়ার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার জানিয়েছে, এই র্যানসমওয়্যারের দুই স্তর বিশিষ্ট এনক্রিপশন ভাঙতে বেগ পেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘কম্পিউটারের ফাইল ফিরে পাওয়ার জন্য ভুক্তোভোগীদের সহায়তা করার কোন বিকল্প উপায় নেই। ওদিকে, রাশিয়ান নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব অবশ্য বলেছে, প্রাথমিক তথ্য থেকে তাদের মনে হয়েছে ভাইরাসটি পেটিয়া’র ভ্যারিয়্যান্ট নয়। বরং এটা নতুন এক র্যানসমওয়্যার যা আগে দেখা যায় নি। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ