বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা আলমাছ আলীর মায়ের ইন্তেকাল, জানাজা শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ও সাবেক সভাপতি আলমাছ আলীর মা করফুল নেছা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)। গত ২১ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টায় তিনি নিউইয়র্কে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আলমাছ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, তার মা মরহুমা করফুল নেছা খাতুনের নামাজে জানাজা ২৩ নভেম্বর শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউজার্সীর পেটারসনের টটোয়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। আলমাছ আলী তার মা করফুল নেছা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’