Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের প্রধান হওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেয়ে ইভাঙ্কা

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: April 18, 2019 | 7:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বব্যাংকের প্রধান হওয়ার জন্য প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান, ট্রাম্প-কন্যা ইভাঙ্কা।

সাক্ষাৎকারে ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘বাবা আমাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে ইচ্ছুক কি-না
জিজ্ঞাসা করেছিলেন।’ জবাবে বিশ্বব্যাংকের সর্বোচ্চ পদটিতে আসীন হওয়ার ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইভাঙ্কা। সে সময় ট্রাম্পকে তিনি জানান, হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে তিনি যে কাজ করছেন তাতেই তিনি সন্তুষ্ট।

অর্থনীতিবিদ ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িত ছিলেন। বিশ্ব ব্যাংকের বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে ডেভিড ম্যালপাসকেই যোগ্য মনে করেন ইভাঙ্কা।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তার মেয়ে ইভাঙ্কাকে বেশ কয়েকটি কাজে ভূমিকা রাখার বিষয়ে বিবেচনা করেছিলেন। এর মধ্যে জাতিসংঘে মার্কিন দূতের পদটিও ছিল। কারণ তিনি বিশ্বাস করেন ইভাঙ্কা একজন প্রকৃতিগতভাবেই কূটনীতিক।
কিন্তু তিনি তাকে ওই পদে মনোনীত না করার সিদ্ধান্ত নেন সমালোচকদের ভয়ে। কারণ,
এ বিষয়টিকে স্বজনপ্রীতি হিসেবে উল্লেখ করতে পারে সমালোচকরা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV