Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্ব রেকর্ড করায় মুশফিককে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: November 13, 2018 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুশফিক আরও একটি চোখ ধাঁধানো ইনিংস খেলে নিজের এবং দেশের জন্য সম্মান বয়ে আনলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪২১ বলে ১৮ চার এবং ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। এক ইনিংসে একাধিক রেকর্ড ওলটপালট করে দিলেন তিনি। দেশের হয়ে রেকর্ড গড়ার পাশাপাশি গড়লেন বিশ্ব রেকর্ডও।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র  সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও  সাধারন সম্পাদক জুয়েল আহমেদ ইতিহাসের  বিশ্ব রেকর্ড করায় মুশফিককে অভিনন্দন জানিয়েছেন।

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন। টেস্টের ১৪১ বছরের ইতিহাসে প্রথম কিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি এখন এই বাংলাদেশির। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটাই কোনো কিপার-ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি। এত অর্জনের দিনেও আট রানের জন্য টেস্টে মিরপুরের ব্যক্তিগত সেরা ইনিংসের ধারক হতে পারেননি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান খ্যাত মুশফিক।

 ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও এই মুশফিকের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ঠিক ২০০ রান করেছিলেন তিনি। তার রেকর্ড ভেঙে ২০১৫ সালে ২০৬ রানের ইনিংস খেলেন মহাতারকা তামিম ইকবাল। আজ সবাইকে ছাড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন মুশফিকুর রহিম।

শুধু ব্যক্তিগত কিংবা জাতীয় রেকর্ডই নয়; মুশফিক আজ বিশ্বরেকর্ডেও নাম লিখিয়েছেন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বের আর কোনো ক্রিকেটারই দুটি ডাবল সেঞ্চুরি করতে পারেন নি। যা আজ অবলীলায় করে দেখালেন মুশফিক। স্বীকৃত উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বে মাত্র ৮ জন ডাবল সেঞ্চুরি করেছেন। তারা হলেন ইমতিয়াজ আহমেদ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, তসলিম আরিফ, ব্রেন্ডন কুরুপ্পু এবং মুশফিকুর রহিম।

মুশফিককে আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র  সহ সভাপতি  মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন,  সহসাধারন সম্পাদক রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক  সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক আব্দুল কাদির লিপু।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন। বাংলা অক্ষর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV