Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের বৃহত্তম তথ্যভান্ডার তৈরি করছে গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: August 26, 2014 | 1:12 PM

‘নলেজ ভল্ট’ নামে গুগল তৈরি করছে বিশাল এক জ্ঞানভাণ্ডারমানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় তথ্যভান্ডার তৈরি করছে গুগল। বিশাল এই তথ্য বা জ্ঞানভাণ্ডারে স্বয়ংক্রিয়ভাবে পুরো ওয়েব জগতের তথ্য জমা হবে। এই জ্ঞানভাণ্ডারের বিশ্বের সকল বিষয়ের তথ্য পাওয়া যাবে।

গুগল একে বলছে ‘নলেজ ভল্ট’। এটি এমন একটি জ্ঞানভাণ্ডার হিসেবে সংরক্ষিত থাকবে যেখানে যন্ত্র ও মানুষ একইসঙ্গে পড়ার সুযোগ পাবে।

গুগলের বর্তমানে ‘নলেজ গ্রাফ’ নামে যে জ্ঞানকোষ রয়েছে তার অসংখ্য তথ্য সংগ্রহের জন্য ক্রাউডসোর্সিংয়ের ওপর নির্ভর করতে হয়। এখন পর্যন্ত কেবল মানুষই এ তথ্য যুক্ত করতে পারে। তাই গুগল পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করার পদক্ষেপ নিয়েছে।
বিশেষ একটি অ্যালগরিদমের সাহায্যে ‘নলেজ ভল্ট’ তৈরির কাজ শুরু করেছে গুগল যাতে পুরো ওয়েবে থাকা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে তা থেকে ব্যবহারযোগ্য জ্ঞানভাণ্ডার তৈরি হবে।
গুগলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নলেজ ভল্টে ১৬০ কোটি বিষয়বস্তু সংগৃহীত হয়েছে। এর মধ্যে ২৭ কোটি ১০ লাখ বিষয়বস্তুকে ‘বিশ্বাসযোগ্য বিষয়বস্তু’ হিসেবে নির্ধারণ করেছে। গুগলের মডেল অনুযায়ী, এ বিষয়বস্তুর ৯০ শতাংশ সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এক প্রতিবেদনে ‘নিউ সাইন্টিস্ট’ এ তথ্য জানিয়েছে।

তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের গবেষক টম অস্টিন এ প্রসঙ্গে বলেন, গুগলের মতো তথ্যভান্ডার তৈরিতে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোও এখন প্রতিযোগিতা শুরু করেছে। গুগল ছাড়াও মাইক্রোসফট, ফেসবুক, আমাজন এবং আইবিএম এ ধরনের তথ্যভান্ডার তৈরি করছে। বিশাল তথ্য ঘেঁটে তা কাজের উপযোগী করার এই প্রচেষ্টা এক দশক আগেও অকল্পনীয় ছিল।
গুগলের গবেষক কেভিন মারফি ও তাঁর সহকর্মীরা নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘নলেজ ডিসকভারি অ্যান্ড ডাটা মাইনিং’ সম্মেলনে গুগলের ‘নলেজ ভল্ট’ সম্পর্কে তথ্য উপস্থাপন করবেন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV