Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে পাতলা ডিসপ্লে

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: July 11, 2013 | 8:35 AM

বিশ্বের সবচেয়ে পাতলা এইচডি এলসিডি প্যানেল                                            অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে পাতলা হাই ডেফিনেশন বা এইচডি ডিসপ্লে তৈরি করেছে এলজি। পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের এ ডিসপ্লে মাত্র দুই দশমিক দুই মিলিমিটার পুরু। হালকা-পাতলা স্মার্টফোন তৈরিতে এলজির এই পাতলা ডিসপ্লে ব্যবহূত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট। প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমান যুগ হচ্ছে হালকা-পাতলা মোবাইল পণ্যের যুগ। দীর্ঘদিন ধরেই মোবাইল পণ্যগুলোকে হালকা-পাতলা করার উপায় খুঁজছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ১০ জুলাই বুধবার বিশ্বের সবচেয়ে পাতলা এইচডি এলসিডি প্যানেলের ঘোষণা দিয়ে এ সমস্যার সমাধান দিল এলজি। এলজির এ ডিসপ্লে ব্যবহারে স্মার্টফোন হবে আরও হালকা-পাতলা। এলজি ডিসপ্লে ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বাইওং-কো কিম এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে পাতলা এইচডি এলসিডি প্যানেল তৈরির ফলে হাই এন্ড স্মার্টফোন বিভাগ আরও উন্নত হবে। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও উন্নত ডিসপ্লে তৈরিতে কাজ করবে এলজি।
এলজির নমনীয় ডিসপ্লের স্মার্টফোন পরিকল্পনা এইচডি এলসিডির পাশাপাশি নমনীয় ডিসপ্লে তৈরি করছে এলজি। নমনীয় ডিসপ্লে তৈরিতে কাচের পরিবর্তে নমনীয় প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা হয়। সাধারণত স্মার্টফোন তৈরিতে কাচ ব্যবহার করার কারণে তা পড়ে গেলে সহজেই ভেঙে যায় এবং ওজনে ভারী হয়। স্মার্টফোন প্রযুক্তির উন্নয়নে নমনীয় ডিসপ্লে তৈরির বিষয়টি বড় ধরনের অগ্রগতি হিসেবেই ধরা হচ্ছে। শিগগিরই নমনীয় বা বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনবে এলজি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সহজে বাঁকানো সম্ভব ও নমনীয় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি। এ ছাড়াও ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং বাঁকানো ডিসপ্লে প্রদর্শন করেছিল। স্যামসাং ছাড়াও নমনীয় ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে নকিয়া। এদিকে এলজি মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এলজির ডিসপ্লে বিভাগের তৈরি নমনীয় ওএলইডি স্ক্রিনযুক্ত একটি স্মার্টফোন চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। পাশাপাশি বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে শক্ত অবস্থান দখল করছে এলজি। বর্তমানে স্মার্টফোনের বাজারে স্যামসাং ও অ্যাপলের পরের স্থানটি এলজির।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV