বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানি তানাকা : বয়স ১১৬ বছর, নিয়মিত অঙ্ক কষে, বোর্ড গেম খেলে অবসর কাটান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানে তানাকা। বয়স ১১৬ বছর। ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন জাপানি এই নারী। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গত শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তানাকাকে বিশ্বের বয়স্ক ব্যক্তির এই স্বীকৃতি দেওয়া হয় একটি নার্সিং হোমে। পশ্চিম জাপানের ফুকুওকা শহরে এই নার্সিং হোমেই থাকেন তিনি। তানাকাকে বিশেষ সম্মাননা প্রদান করেন মেয়র সোইচিরো তাকাশিমা। এ সময় অন্যরাও তাকে শুভেচ্ছা জানান। দুপুরে নিয়ম করে অঙ্ক কষতে বসেন ১১৬ বছর বয়সী কানে তানাকা। সারা বিকেলজুড়ে খেলেন বোর্ড গেম।
এ সময় দীর্ঘ জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে তানাকা উত্তরে বলেন, ‘এখন।’ ১৯২২ সালে তিনি হিডেও তানাকাকে বিয়ে করেন। তাদের চার সন্তান। পঞ্চম সন্তানকে তারা দত্তক নেন। তানাকা প্রতিদিন ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন এবং পুরো দুপুর কাটান নার্সিং হোমের অন্য সহকর্মীদের সঙ্গে চ্যালেঞ্জিং ওথেলো গেম খেলে। বিকেলে গণিত নিয়ে পড়াশোনা করেন এবং ক্যালিওগ্রাফি অনুশীলন করেন।
গিনেসে বলা হয়, ‘তানাকার অবসর কাটানোর অন্যতম প্রিয় চিত্তাকর্ষক খেলা হলো ওথেলো গেম এবং তিনি এই ক্লাসিক বোর্ড গেমে একজন বিশেষজ্ঞ। প্রায়ই ওই ঘরের সব কর্মীদের হারিয়ে দেন।’
এর আগে জাপানের জিরোয়েমেন কিমুরা ছিলেন সব চেয়ে বেশি দিন বেঁচে থাকা মানুষ। তিনি ২০১৩ সালের জুন মাসে ১১৬তম জন্মদিনের পরেই মারা যান। ফ্রান্সের জেন লুইস ক্যালমেন্ট সর্বকালের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান তিনি।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








