Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীর এ্যাকাউন্ট অচল, আতঙ্কের কিছু নেই

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: August 26, 2017 | 2:00 PM

রবি মোহাম্মদ ও ফারুক আলম: সারা বিশ্বের হাজার হাজার সামাজিক যোগাযোগ ব্যবহারকারীর এ্যাকাউন্ট অচল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে তারা। সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও অন্য ওয়েবসাইট ও অ্যাপেও তারা প্রবেশ করত পারেনি। পোস্টও লোডিং ও কোনো ম্যাসেজও পাঠাতে পারেননি ব্যবহারকারীরা।

ব্রিটিশ গণমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, একাধিক ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা। সেখানে দেখা যায় ওয়েবসাইট অচল হয়ে সমস্যা তৈরি করেছে। সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় সাইট ফেসবুকে স্থানীয় সময় শনিবার দূপুর ২.১৫ মিনিটে অচল হয়ে পড়ে।

৪৫ মিনিটেরও বেশি সময় ধরে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেনি ব্যবহারকারীরা। এমনকি ফেসবুকের অঙ্গপ্রতিষ্ঠান ইনট্রাগ্রামেও ছবি পোস্ট করা যায়নি। ব্রিটেনের প্রায় ১৫০০ ব্যবহারকারী জানান তাদের অ্যাকাউন্ট নিস্পোভ ও অচল হয়ে থাকে।

ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপও অচল হয়েছিল বলে কেউ কেউ অভিযোগ করেছেন। অনেকে সামাজিক মিডিয়ায় ছবি প্রকাশ করেছে। তাদের ম্যাসেজ পাঠানো হয়েছিল। ম্যাসেজে লিখা ‘ফেসবুক উইল বি ব্যাক সুন’ ‘ ফেসবুক ইজ ডাউন ফর মেইনটেনেন্স রাইট নাও বাট ইউ সোড বি অ্যাবল টু গেট অন উইথিন এ ফিউ আওয়ারস’ এই ধরনের লিখা ছিল।

অবশেষে স্থানীয় সময় বিকেল ৩.২০ মিনিটে পূনরায় ঠিক হয়ে যায় বলে অনেকে টুইট করে জানিয়েছেন। এই বিষয়ে ফেসবুকের কর্তৃ্পক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের মতামত নেবে সংবাদ মাধ্যমগুলো।

এ সমস্যা বাংলাদেশেও দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাময়িক সমস্যাটি দ্রুতই সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটিতে আতঙ্কের কিছু নেই, এর আগেও ফেসবুকে সমস্যা হয়েছিল সেটি ২২ থেকে ২৭ মিনিটের বেশি ছিল না। বাংলাদেশ স্থানীয় সময় শনিবার সন্ধ্যার পর থেকে এ সমস্যা দেখা দেয়।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মোখলেসুর রহমান মুকুল জানান, সন্ধ্যার পর থেকে কারও পোস্টে লাইক, কমেন্ট করা যায়নি । সব সাদা হয়ে যাচ্ছিল। লাইক অপশনে ক্লিক করলেই লেখা প্লিজ ট্রাই এগেইন সুন লেখা আসতো। ফেসবুকে ঢুকলে আর বের হওয়া যাচ্ছিল না। কোনো পোস্টও শেয়ার দেয়া যাচ্ছিল না।অপর এক ব্যবহারকারী বলেন, আমার অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না। নতুন পাসওয়ার্ডও নিচ্ছে না।

এ বিষয়ে এরিনা ওয়েব সিকিউরিটির সিইও, সাইবার একাত্তরের অ্যাডমিন তানজিম আল ফাহিম বলেন, ফেসবুকে সার্ভার ডাউন আছে। ফেসবুক মাঝে মাঝে তাদের সার্ভারে উন্নয়নের কাজ করে। এতে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই এই সমস্যা দেখা দিয়েছে। গত পরশু দিনও একই সমস্যা দেখা দিয়েছিল। মূলত যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদেরই এ সমস্যা দেখা দিচ্ছে। দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড অবলম্বনে/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV