Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বিশ্বের ১৯২ টি দেশের অংশগ্রহনে নিউইয়র্কে জাতিসংঘ সাধারন পরিষদ হলে স্টেজ কনসার্ট

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: June 8, 2014 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের ১৯২ টি দেশের অংশগ্রহনে নিউইয়র্কে জাতিসংঘ সাধারন পরিষদ হলে স্টেজ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বাংলা গান দিয়ে এ কনসার্ট শুরু হয়। যা জাতিসংঘে বাংলা ভাষার বিশাল অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি জন ডাব্লিউ এশ্ কর্তৃক আয়োজিত সাধারন পরিষদ হলে ‘২০১৫ ধহফ ইবুড়হফ : ঝঃধমব ঈড়হপবৎঃ’ অনুষ্ঠিত হ‘ল নিউইয়র্ক স্থানীয় সময় ৬ জুন শুক্রবার সন্ধ্যা ৭-৯টা পর্যন্ত। শুরুতে সাধারন পরিষদের সভাপতি জন ডাব্লিউ এশ্ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর জাতিসংঘ মহাসচিব বান কি মুন সদস্য দেশগুলোকে কনসার্টে অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান এবং সারা বিশ্ব মিলে এক বিশ্ব গড়ার আহবান জানান।
কনসার্টের শুরুতেই বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয় বাংলায় গান পরিবেশনের জন্য। এতে বাংলাদেশের লালন শিল্পী নিগার সুলতানা সুমী পর পর তিনটি গান পরিবেশন করেন। শিল্পীর সহযোগিতায় ছিলেন আশফাক আহমেদ, শেখ ইফতেখার হাসান হেপী এবং রাফী ইসলাম। বিশ্বের ১৯২ দেশের শ্রোতা বাংলা লালন সংগীত শুনে মুগ্ধ হন এবং সাধারন পরিষদ হল করতালির মাধ্যমে জমিয়ে তুলেন। এরপর গায়ানা, ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং অন্যান্য দেশের সংগীত পর্ব শুরু হয়। তবে বাংলা গানের শিল্পীর প্রশংসা ছিল সকলের মুখে মুখে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ