Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বে প্রবাসী-আয় প্রাপ্তির তালিকায় বাংলাদেশ অষ্টম

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: April 12, 2014 | 3:39 PM

প্রবাসী-আয় বা রেমিট্যান্স প্রাপ্তির দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশ হলো ভারত। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন অষ্টম।
বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বে উন্নয়নশীল দেশগুলো ৪০ হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় পেয়েছে। এর মধ্যে ভারত পেয়েছে সাত হাজার কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী-আয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। দেশটির অভিবাসীরা নিজ দেশে ছয় হাজার কোটি ডলারের অর্থ পাঠিয়েছেন গত বছর।
বিশ্বব্যাংকের এই তালিকায় বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে অষ্টম। ২০১৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে এক হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন।
বিশ্বব্যাংকের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ফিলিপাইন ও মেক্সিকো। আফ্রিকার দেশ নাইজেরিয়া ও মিসর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। পাকিস্তানের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে থাকা বাংলাদেশের পরে নবম ও দশম স্থানে আছে যথাক্রমে ভিয়েতনাম ও ইউক্রেন।
বিশ্বব্যাংক আরও বলছে, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রেমিট্যান্সের অবদানের দিক থেকে শীর্ষে আছে তাজিকিস্তান, যার জিডিপির ৫২ শতাংশ হিস্যা এই প্রবাসী-আয়ের। ৩১ শতাংশ হিস্যা নিয়ে কিরগিজ প্রজাতন্ত্র দ্বিতীয় এবং ২৫ শতাংশ হিস্যা নিয়ে নেপাল ও মালদোভা যুগ্মভাবে তৃতীয় অবস্থানে আছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV