Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

 বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, প্রথম দামেস্ক : সবচেয়ে বসবাসের উপযোগী শহর অস্ট্রিয়ার ভিয়েনা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: August 14, 2018 | 11:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থান পেয়েছে। লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। র‌্যাংকিং নির্ধারণের ক্ষেত্রে কোন শহরের রাজনৈতিক ও সামাজিক স্থীতিশীলতা, অপরাধ প্রবণতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বিবেচনা করা হয়েছে। সে অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের উপযোগী শহর হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। পূর্বে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ছিল। এবার প্রথমবারের মতো ইউরোপের কোন শহর বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করলো।   
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়েছে। জরিপ অনুযায়ী বিশ্বের বাসযোগ্য শহরগুলোর মধ্যে প্রথম দশটি হলো যথাক্রমে- অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যাঙ্কুভার, জাপানের টোকিও, কানাডার টরোন্টো, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।
বিপরীতে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর প্রথমে রয়েছে সিরিয়ার দামেস্ক। তালিকার পরবর্তী শহরগুলো হলো, বাংলাদেশের ঢাকা, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির পোর্ট মরিসবি।  ইকোনোমিস্ট জানিয়েছে, বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে র‌্যাংকিং করার ক্ষেত্রে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাস বা যুদ্ধ প্রধান ভূমিকা পালন করেছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ