বিশ্বে ৪০ সেকেন্ডে একটি ‘আত্মহত্যা’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে ১টি আত্মহত্যার ঘটনা ঘটছে। প্রতি বছর বিশ্বে প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করেন। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে আত্মহত্যাজনিত মৃত্যু। সত্তরোর্ধ্ব ব্যক্তিরা সবচেয়ে বেশি আত্মহত্যাপ্রবণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ পরিসংখ্যানে আরও বলা হচ্ছে, তিন-চতুর্থাংশ আত্মহত্যার ঘটনা ঘটে থাকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। ১০ বছরে পরিচালিত বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্ভাগ্যজনকভাবে, ‘ট্যাবু’র (কোন ব্যক্তি বা গোত্রের নিষিদ্ধ ভাবধারা এবং চর্চা) আড়ালে আত্মহত্যার সমস্যাটি অতি দীর্ঘ সময় ধরে চাপা পড়ে রয়েছে। গণস্বাস্থ্যের জন্য বৃহৎ এ সমস্যাটিকে আমলে নিয়ে সে অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা নেয়ার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২০২০ সালের মধ্যে আত্মহত্যার হার ১০ শতাংশ কমিয়ে আনতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু, বিশ্বের মাত্র ২৮টি দেশে জাতীয় পর্যায়ে আত্মহত্যা প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগ্নেয়াস্ত্র ও বিষাক্ত রাসায়নিকের প্রাপ্যতার বিষয়টি সীমিত করায়, আত্মহত্যার হার কমেছে। জাতীয় পর্যায়ে কৌশলগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণও ফলপ্রসূ হয়েছে। তবে খুব অল্প কয়েকটি দেশেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!