Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্ব সংবাদ মাধ্যমে বাংলাদেশের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: October 10, 2018 | 7:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা বিষয়ে ট্রাইব্যুনালের রায়ের পর এ খবর বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো প্রায় সাথে সাথেই এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। বুধবার পুরান ঢাকার চকবাজারে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনাল এক রায়ে সাবেক দুইমন্ত্রী সহ ১৯ জনকে ফাঁসি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পরপরই প্রকাশিত সংবাদে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘২০০৪ সালের বিস্ফোরনের কথায় বিরোধী দলের ভারপ্রাপ্ত নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাংলাদেশের আদালত।’ আইনজীবিদের বরাত দিয়ে বার্তাসংস্থাটি বলেছে, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার পরিকল্পনা করে চালানো গ্রেনেড হামলার রায়ে বাংলাদেশি বিরোধী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন এবং আরো ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বাংলাদেশী আদালত। রয়টার্স আরো বলছে আগামী ডিসেম্বরের সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে লন্ডনে ‘নির্বাসিত’ অবস্থাতেই প্রচারণা চালাতে প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। কারণ তার মা খালেদা জিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে দূর্নীতির অভিযোগে জেলে রয়েছেন।

বিবিসি শিরোনাম করেছে ‘২০০৪ সালের সমাবেশে প্রাণঘাতি হামলার জন্য ১৯ জনকে ফাঁসি দেবে বাংলাদেশ।’ সংবাদে ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, বাংলাদেশি একটি আদালত ২০০৪ সালে রাজধানী ঢাকায় এক প্রাণঘাতি হামলার জন্য এর সাথে জড়িত ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। দুজনই তৎকালিন ক্ষমতাশীন বিএনপি’র নেতা। বিবিসি আরো উল্লেখ করেছে দলটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তারা সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরকে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেছে। ব্রিটিশ সংস্থাটি বিএনপি’র নেতাদের উদ্ধৃত করে বলেছে, এ মামলা বিএনপিকে কলঙ্কিত করার জন্য সরকারের রাজনৈতিক কূটচাল।

কাতারি টেলিভিশন আল জাজিরা তারেক রহমানকে ‘খালেদা জিয়ার নির্বাসিত পুত্র’ বলে উল্লেখ করেছে। তারা আরো জানিয়েছে এ হামলার পরিকল্পণাকারীদেরর রক্ষার চেষ্টা করেছিলো ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকার বলে অভিযোগ রয়েছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের।
আল-জাজিরা আরও বলেছে বিএনপি এ হামলা সরাসরি করেনি। এ হামলার পেছনে ছিলো হরকাতুল জিহাদ নামে একটি জঙ্গী সংগঠন। এরপরেও মামলার রায়ে মূলত বিএনপি নেতাদেরই শাস্তি দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি উল্লেখ করেছে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড বুধবার সকাল থেকেই সশস্ত্র রক্ষীদের প্রহরায় ছিলো। এবিসি মনে করে তারেক রহমানের এ সাজা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সহায়তা করবে। কারণ বিএনপি’র হাতে আর খুব বেশি বিকল্প নেতৃত্ব নেই। গণমাধ্যমটি আরও জানিয়েছে, ৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে গত শনিবার জেলখানা থেকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নানাবিধ শারিরিক সমস্যা রয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে গ্রেনেড হামলা চালানো হয়। এতে মহিলা আওয়ামি লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন ৫শতাধিক। আওয়ামী লীগ নেতাদের তৈরি মানববর্মের কারণে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলার অন্যতম প্রধান দুই আসামি জঙ্গি নেতা মুফতি হান্নান এবং দ-প্রাপ্ত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে পৃথক দুটি মামলায় আগেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব ঘটনাও তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV