বিষণ্নতা নিরাময়ে বন্ধু ইন্টারনেট!
অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি জানিয়েছেন, বিমর্ষ ও বিষণ্ন হয়ে পড়লে বন্ধুর মতো সহায়ক হতে পারে ইন্টারনেট। ইন্টারনেটের জনপ্রিয়তার বিষয়টি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন যে, বিষণ্নতার দূর করতে ইন্টারনেট থেকে সাহায্য নেওয়া যেতে পারে। তাঁরা সামাজিক যোগাযোগের প্লাটফর্মগুলোর প্রশংসা করেছেন এবং মুঠোফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের প্রভাবের সঙ্গেই এর তুলনা করেছেন। নিউজিল্যান্ডের মনোবিদ জুডি ক্লিমেন্টস জানিয়েছেন, কয়েক দশক আগেও মানুষ বিষণ্নতায় ভুগলে মুঠোফোনে তার কথা প্রকাশ করতে পছন্দ করতো, কিন্তু এখন ফোন কল করার পরিবর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেই তাঁর বিষণ্নতার কথা জানিয়ে দেন। এর কারণ হচ্ছে- অনলাইনে অপরিচিত কারও সঙ্গে কথা বলা সহজ। অপরিচিত কারও সঙ্গে জড়তার খোলস থেকে বেরিয়ে সহজভাবে কথা বলা, বিষণ্নতা ঝেড়ে ফেলে সমস্যার বিষয়গুলোকে প্রকাশ করার এ পদ্ধতিটি বিষণ্নতা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করেন জুডি ক্লিমেন্টস। গবেষক ক্লিমেন্টস পরামর্শ দিয়েছেন, বিষণ্নতা দূর করার অন্যতম উপায় হচ্ছে কাউকে বিষণ্নতার কারণ খুলে বলা, আলাপ আলোচনা করা। পরিস্থিতি খুব বেশি খারাপ হলে অবশ্যই পেশাদার চিকিৎসকের শরণাপন্ন হওয়া।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








