বিয়েবহির্ভূত ৪ সন্তানের পিতা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্ব কাঁপানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হাঁড়ির খবর বেরুতে শুরু করেছে। তারই এক সময়কার ‘সহযোদ্ধা’, উইকিলিকসত্যাগী একজন একটি বই লিখেছেন, যাতে রয়েছে অ্যাসাঞ্জের অনেক অজানা কথা। ডেনিয়েল দমসচিত-বেরগ নামের এ লেখক উইকিলিকসের মুখপাত্র ছিলেন। অ্যাসাঞ্জের সঙ্গে বিরোধিতার জের ধরেই তিনি উইকিলিকস ত্যাগ করেন। তার লেখা বইয়ের কিছু অংশ একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গেছে। এতে জানা যায়, জুলিয়ান অ্যাসাঞ্জের বিবাহবহির্ভূত সন্তানের সংখ্যা কমপক্ষে ৪টি। বইয়ে বলা হয়, অ্যাসাঞ্জ প্রায়ই গর্ব করে বলতেন- বিশ্বজুড়ে তার ক’টি ভালোবাসার ফসল রয়েছে। ভারতীয় অনলাইন ট্যাবলয়েড মিড-ডে এ খবর দিয়েছে। এসব ‘লাভ চাইল্ড’ জন্ম দেয়া নিয়ে অ্যাসাঞ্জ বেশ গর্ববোধ করতেন। তবে ডেনিয়েল জানান, লাভ চাইল্ডের সংখ্যা ৪টির বেশিও হতে পারে। অ্যাসাঞ্জের কথা শুনলে মনে হতো, বিশ্বজুড়ে তিনি অসংখ্য অ্যাসাঞ্জ ছড়িয়ে দিতে চেয়েছেন। প্রতিটি মহাদেশেই একজন করে উত্তরাধিকারী তৈরিই যেন তার শখ ছিল। অ্যাসাঞ্জের চার ভালবাসার ফসলের সবচেয়ে ছোটটির বয়স ছয় মাসের কম হতে পারে। সবচেয়ে বড়টির নাম আগেই প্রকাশ পেয়েছে। তার নাম ডেনিয়েল অ্যাসাঞ্জ (২০)। কিশোর বয়সেই তার বাবা হয়েছিলেন অ্যাসাঞ্জ। ডেনিয়েল এখন অস্ট্রেলিয়ার মেলর্বোনে থাকেন। বাকি দু’সন্তানের কথা জানা না গেলেও তারা অস্ট্রেলিয়ায় থাকেন বলে ধারণা করা হচ্ছে। জুলিয়ান অ্যাসাঞ্জের সাবেক এক বন্ধুর বরাতে এ তথ্য দেয়া হয়েছে। তবে এদের মায়ের পরিচয় জানা যায়নি। সন্তানদের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা তাও জানা যায়নি। বইটিতে বলা হয়, অ্যাসাঞ্জ বুদ্ধিমান তবে বাতিকগ্রস্ত। নিজেকে মহাক্ষমতাশালী বা বড় কিছু ভাবার বাতিক আছে তার। নারীদের প্রতি অ্যাসাঞ্জের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলা হয়েছে, মেয়েটিকে অবশ্যই তরুণী হতে হবে। বয়স ২২-এর কম হলে খুবই ভালো। মেয়েটি তাকে কোন প্রশ্ন করতে পারবে না। তাকে অবশ্যই নারী হিসেবে তার ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে হবে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








