Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিয়েবহির্ভূত ৪ সন্তানের পিতা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: February 12, 2011 | 2:17 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্ব কাঁপানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হাঁড়ির খবর বেরুতে শুরু করেছে। তারই এক সময়কার ‘সহযোদ্ধা’, উইকিলিকসত্যাগী একজন একটি বই লিখেছেন, যাতে রয়েছে অ্যাসাঞ্জের অনেক অজানা কথা। ডেনিয়েল দমসচিত-বেরগ নামের এ লেখক উইকিলিকসের মুখপাত্র ছিলেন। অ্যাসাঞ্জের সঙ্গে বিরোধিতার জের ধরেই তিনি উইকিলিকস ত্যাগ করেন। তার লেখা বইয়ের কিছু অংশ একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গেছে। এতে জানা যায়, জুলিয়ান অ্যাসাঞ্জের বিবাহবহির্ভূত সন্তানের সংখ্যা কমপক্ষে ৪টি। বইয়ে বলা হয়, অ্যাসাঞ্জ প্রায়ই গর্ব করে বলতেন- বিশ্বজুড়ে তার ক’টি ভালোবাসার ফসল রয়েছে। ভারতীয় অনলাইন ট্যাবলয়েড মিড-ডে এ খবর দিয়েছে। এসব ‘লাভ চাইল্ড’ জন্ম দেয়া নিয়ে অ্যাসাঞ্জ বেশ গর্ববোধ করতেন। তবে ডেনিয়েল জানান, লাভ চাইল্ডের সংখ্যা ৪টির বেশিও হতে পারে। অ্যাসাঞ্জের কথা শুনলে মনে হতো, বিশ্বজুড়ে তিনি অসংখ্য অ্যাসাঞ্জ ছড়িয়ে দিতে চেয়েছেন। প্রতিটি মহাদেশেই একজন করে উত্তরাধিকারী তৈরিই যেন তার শখ ছিল। অ্যাসাঞ্জের চার ভালবাসার ফসলের সবচেয়ে ছোটটির বয়স ছয় মাসের কম হতে পারে। সবচেয়ে বড়টির নাম আগেই প্রকাশ পেয়েছে। তার নাম ডেনিয়েল অ্যাসাঞ্জ (২০)। কিশোর বয়সেই তার বাবা হয়েছিলেন অ্যাসাঞ্জ। ডেনিয়েল এখন অস্ট্রেলিয়ার মেলর্বোনে থাকেন। বাকি দু’সন্তানের কথা জানা না গেলেও তারা অস্ট্রেলিয়ায় থাকেন বলে ধারণা করা হচ্ছে। জুলিয়ান অ্যাসাঞ্জের সাবেক এক বন্ধুর বরাতে এ তথ্য দেয়া হয়েছে। তবে এদের মায়ের পরিচয় জানা যায়নি। সন্তানদের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা তাও জানা যায়নি। বইটিতে বলা হয়, অ্যাসাঞ্জ বুদ্ধিমান তবে বাতিকগ্রস্ত। নিজেকে মহাক্ষমতাশালী বা বড় কিছু ভাবার বাতিক আছে তার। নারীদের প্রতি অ্যাসাঞ্জের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলা হয়েছে, মেয়েটিকে অবশ্যই তরুণী হতে হবে। বয়স ২২-এর কম হলে খুবই ভালো। মেয়েটি তাকে কোন প্রশ্ন করতে পারবে না। তাকে অবশ্যই নারী হিসেবে তার ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ