বিয়ের দেড় ঘন্টার মাথায় স্বামী-স্ত্রী দুর্ঘটনায় নিহত : এমন বেদনাদায়ক ঘটনা টেক্সাসে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিয়ের মাত্র দেড় ঘন্টার মাথায়ই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন স্বামী-স্ত্রী উভয়েই। এমনই বেদনাদায়ক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। বিয়ের অনুষ্ঠান থেকে হেলিকপ্টারে করে যাত্রার সময়ই এ দুর্ঘটনা ঘটে। নিহত উইল বেইলর ও তার স্ত্রী বেইলি অ্যাকারম্যান উভয়েই বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। বিয়ের পর তারা কণের পরিবারের এক হেলিকপ্টারে করে যাত্রা করেন। এর কিছুক্ষন পরেই দুর্ঘটনার শিকার হয়ে আছড়ে পরে হেলিকপ্টারটি। এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা কি শুধু ভ্রমনের উদ্দেশ্যেই হেলিকপ্টারে চরেছিলেন নাকি অন্যত্র যাওয়াই তাদের উদ্দেশ্য ছিল। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাটি নিশ্চিত করেছে এবং দুর্ঘটনা¯থলে অভিযান পরিচালনা করেছে।দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃত্যুর পর বিয়েতে উপস্থিত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK