Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বীর মুক্তিযোদ্ধা ডা. জি এন আফরোজ স্মরণে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: September 8, 2014 | 6:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজার্সীর পেটারসনে নিউজার্সী স্টেট আওয়ামী লীগ গত ৫ সেপ্টেম্বর শুক্রবার স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সভাপতি বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জি এন আফরোজ স্মরণে এক শোক সভার আয়োজন করে। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন মদন মোহন কলেজের সাবেক ভিপি সিলেট জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট শেখ মো: মকলু মিয়া এবং প্রবীন আওয়ামীলীগ নেতা বাহার কুরুরী। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের মতিন। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আলা উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা আসাব আলী, কোষাধ্যক্ষ আলী মর্তুজা, জাতীয় পার্টি নেতা আলাউদ্দিন রছব, বাসদ নেতা আবুল কালাম আজাদ, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীন কুরুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক মোশাইদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, তালবি হুসনে লাল, সৈয়দ সাব, এখলাসুর রহমান, এজি এম আবু, নজরুল ইসলাম, জাহিদ উদ্দিন জাইন, আলী হোসেন, আবদুল মান্নান, জুলিয়ান চৌধুরী রাহী প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মরহুম ডা. জি এন আফরোজ ছাড়াও মরহুম আবদুল খালিক এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি মরহুম মহিবুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ, নিউজার্সী স্টেট যুবলীগ, নিউজার্সী স্টেট ছাত্রলীগ, মহাজোটের শরীক দলের নের্তৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডা. জি এন আফরোজ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী সৈনিক ও সত্যিকারের দেশপ্রেমিক। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডে তার ভুমিকা ছিল খুবই প্রশংসনীয়। আওয়ামী পরিবারের সদস্যরা সবসময় মরহুম ডা. জি এন আফরোজের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
উল্লেখ্য, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি পেটারসনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা ডা. জি এন আফরোজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৫ জুলাই ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে —-রাজেউন)। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV