বুশের হূদযন্ত্রে ব্লক, সফল অস্ত্রোপচার
অনলাইন ডেস্ক : জর্জ ডব্লিউ বুশ I যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হূদযন্ত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুশের একজন মুখপাত্র জানিয়েছেন, ধমনিতে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকেরা বুশের হূিপণ্ডে অস্ত্রোপচার করেন।
বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার ধমনিতে ব্লক ধরা পড়ায় মঙ্গলবার সকালে বুশের শরীরে একটি নল ঢোকানো হয়। ওই মুখপাত্র বলেন, ৬৭ বছর বয়সী বুশ এখন ভালো আছেন।
অস্ত্রোপচারের পর বুশের কার্যালয় সূত্র জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বুশ খোশমেজাজে আছেন, তিনি আগামীকাল বাড়ি ফিরতে চান। আর বৃহস্পতিবার থেকে তাঁর নিয়মিত কাজ শুরু করতে চান।’
রিপাবলিকান নেতা বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি টেক্সাসের গভর্নর ছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের সময় শেষ হওয়ার পর থেকে বুশ জনসমক্ষে আসেন না। স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশকে নিয়ে ডালাসে বসবাস করছেন তিনি।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








