বৃটেনে বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে আটক যুবক বাংলাদেশী বংশোদ্ভূত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনে বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে থেকে ছুরিসহ আটক যুবক বাংলাদেশী বংশোদ্ভূত মোহিউস সুন্তাথ চৌধুরী (২৬)। তার বিরুদ্ধে সন্ত্রাসী অপরাধের অভিযোগ এনেছে পুলিশ। তাকে আটক করার পর রিমান্ডে নেয়া হয়েছে। এখনও রিমান্ডে আছে সে। ওই যুবকের বসবাস বেডফোর্ডশায়ারের লুটনে। পেশায় একজন উবার ট্যাক্সিচালক। গত সপ্তাহের শুক্রবার রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের বাইরে সে পুলিশের ওপর হামলা করে। রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার সেনা সদস্যরা সবাই নরকে যাবে বলে সে স্লোগান দিয়েছিল। এ সময় রাণি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বালমোরালে। গতকাল আদালতে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগে এ কথা বলা হয়েছে। তাকে আটক করার পর বৃটেনে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা বৃদ্ধি করা হয়। তাকে আটক করার সময় তার প্রাইভেট কারে প্যাসেঞ্জারদের বসার স্থানের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল একটি সামুরাই তরবারি। তার ওপর তখন সিএস গ্যাস ছিটানো হয়। মাটির ওপর ফেলে পাকড়াও করা হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হকন। বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টারে একটি আদালতে তাকে তোলা হয়েছিল। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে যাবজ্জীবন জেল দেয়া হতে পারে। ওদিকে তার বোন ¯েœহার (২৩) কাছ থেকে গোয়েন্দারা তারই লেখা একটি চিঠি উদ্ধার করেছে। এতে সে লিখেছে, আমার আদরের বোন, তুমি যখন এই চিঠি পড়ছো তখন আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে থাকবো। এ জন্য কেঁদো না। শক্ত হও। একজন শহীদ তার পরিবারের ৭০ জনকে বেহেস্তে নিতে পারবে। তোমাকেও আমি সেখানে নিয়ে যাবো। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ