বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র নির্বাচনে ফিরোজ-দুলাল পরিষদ’র বিজয় লাভ
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র দ্বি-বার্ষিক নির্বাচনে একটি পদ ব্যতিত বাকী সব পদে ফিরোজ-দুলাল পরিষদ বিজয় লাভ করেছে। গত ২৭ এপ্রিল রবিবার ব্রুকলীনের পিএস ২৩০ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জহিরুল ইসলাম মোল্লা, কমিশন সদস্য মো: নজরুল হক ও সৈয়দ এম.কে জামানের সাবির্ক তত্বাবধানে ভোট গ্রহন চলে। তাদের সহযোগিতা করেন কমিশনের সহকারী মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেনসহ দুই পক্ষের এজেন্টরা। ৮টি মেশনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে ২৫ টি পদের মধ্যে ২৪ টি পদে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আকতার এর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তিনি পূর্বেই বিনা প্রতিদ্বিন্দ্বিতা নির্বাচিত হন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নিবার্চিতদের নাম ঘোষণা করেন। তখন উপস্থিত সকলে মুহুমুহু করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
ফিরোজ-দুলাল পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি- আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি-হাজী খবিরউদ্দিন ভূইয়া, সহসভাপতি- ফজলুল করিম (ইয়ার), মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক- মিয়া মোহাম্মদ দুলাল, কোষাধ্যক্ষ- জাহাঙ্গীর এ সরকার, সাংগঠনিক সম্পাদক- আমানত হোসেন আমান, প্রচার সম্পাদক- জাকির হোসেন, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ইকবাল খান, সমাজ কল্যাণ সম্পাদক- আবুল খায়ের আকন্দ, কার্যকরী সদস্য- কাজী তোফায়েল ইসলাম, হাজী পেয়ার আহমেদ, ইসমাইল মিয়া, ইউনুস সরকার, হাতেম আলঅ মারোয়ান, নূরুল ইসলাম, জুনায়েদ আহমেদ, মো: এ জামান (মাসুম), বদিউল এ ভূইয়া, মো: এস রহমান (বকুল), আব্দুস সালাম, নাজমুল মামুন।
বাকির- কালাম পরিষদের একমাত্র নির্বাচিত সদস্য হলেন: সহ সাধারণ সম্পাদক- ওয়াসিম ভূইয়া।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!