বৃহত্তর খুলনা সোসাইটি অব নর্থ আমেরিকা’র আনন্দ-ভালবাসা-সহমর্মিতার বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উৎসব আর ভালবাসার এক ভিন্ন আমেজে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর খুলনা সোসাইটি অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন। বনভোজনে মামুষ মানুষের জন্য এ অমীয় বাণীই ফুটে ওঠেছে আবার। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নিউইয়র্কে রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন মাহফুজুর রহমানের স্ত্রী নাদিয়া আফরোজ সুমির অকাল প্রয়াণে সকলের শোক-সমবেদনা প্রকাশের পাশাপশি তাদের ৫ বছরের একমাত্র পুত্র সন্তান ইবনে শামীম রহমানকে ভালবাসায় সিক্ত করেন সকলে।
মাহফুজ পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পও পুনর্ব্যক্ত হয় বনভোজন থেকে। স্থানীয় সময় গত ৬ আগস্ট রোববার নিউইয়র্ক সিটির অদূরে লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটি অব নর্থ আমেরিকা’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এদিন ভর দুপুরে সংগঠনের কর্মকর্তা, সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পার্কের ব্রীজ প্যাভিলিয়ানে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে বনভোজনে উপস্থিতি বাড়তে থাকে। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে নানান খেলাধূলা ও সুস্বাদু বাঙালী খাবার। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লিলাভূমি বেলমন্ট লেক স্টেট পার্কের চমৎকার পরিবেশে দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আর্কষণীয় র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বনভোজনের কার্যক্রম সস্পন্ন হয়। র্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন।
সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরারী মহন দাসের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, বোর্ড অব ট্রাষ্টি ওয়াসি চৌধুরী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ডা. খন্দকার মাসুদুর রহমান, বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. ফারুকুল ইসলাম, সদস্য সচিব পপি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ আনসার আলী, লিটু চৌধুরী, সরদার মুনির হোসেন, ওয়াহিদ কাজী এলিন, কামাল হোসেন, ইসমত জাহান পলি, সমন্বয়কারী মোহাম্মদ শাহ নেওয়াজ, পৃষ্ঠপোষক পারভীন সুলতানা রতœা প্রমুখ।
বনভোজনে রাফেল ড্র পরিচালনা করেন ডা. খন্দকার মাসুদুর রহমান। রাফেল ড্রতে প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-খুলনা এয়ার টিকিটি, দ্বিতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টিভি, তৃতীয় পুরস্কার লেপটপসহ ছিল ১৫ টি আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম আসাদ এবং সাধারণ সম্পাদক মুরারী মহন দাস বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনটি আরো নিবেদিতভাবে কাজ করে যাবে। এসময় তারা আগামী বছরের বার্ষিক বনভোজনের আগাম আমন্ত্রণও জানান সবাইকে। অতিথি ও সদস্যরা প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ বনভোজন উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটির পরিচিত মুখ মাহফুজুর রহমান বিগত ১ বছর ৯ মাস আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২ বছর ধরে ফøাশিং এর একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন। তার স্ত্রী নাদিয়া আফরোজ সুমি গত ৪ আগস্ট রাত ১০টার দিকে ৭৩-১১, ৩১ এভিনিউ ইস্ট এলেমাস্ট্রের বাসায় আত্মহত্যা করেন। তাদের রয়েছে একমাত্র পুত্র সন্তান ৫ বছর বয়সী ইবনে শামীম রহমান।বৃহত্তর খুলনা সোসাইটি অব নর্থ আমেরিকা প্রথম থেকেই অসহায় মাহফুজ পরিবারের সহায়তায় এগিয়ে আসে বলে সংশ্লিষ্টরা জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ