Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নীলফামারীর তিন ব্যক্তিকে বৃহত্তর রংপুর সমিতির সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: January 24, 2023 | 1:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নীলফামারী জেলার তিনজন স্বনামধন্য ব্যক্তির নিউইয়র্ক আগমন উপলক্ষে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি গত ২১ শে জানুয়ারী শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি খতিব উদ্দিন সরকারের সভাপতিত্বে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অতিথিরা হলেন নীলফামারী নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সমাজসেবক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা শামসুল ইসলাম, ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি খান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্রনেতা ও নীলফামারী জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন সস্ত্রীক উপস্থিত থাকায় তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। সংবর্ধনায় অতিথিবৃন্দ বলেন, বৃহত্তর রংপুর সমিতির মহত কর্মে আমরা অভিভূত। আমরা সমিতির সাথে একত্মতা ঘোষণা করলাম।সভাপতি খতিব উদ্দিন বলেন ১৯৯৩ সালে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকে অদ্যাবধি আমরা জনকল্যাণে কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে উলিপুরের ৪টি পরিবারকে রিক্সা প্রদান করেছি। ডোমারে দুস্থ মহিলাদের পূর্ণবাসনের জন্য ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়। সমিতির উপদেষ্টা ডাঃ রেহেনা জামান এর অর্থায়নে প্রতি বৎসর ১০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বন্যায় ত্রান সামগ্রী, অন্ধ লোকের মাঝে লাঠি বিতরণসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এবারের শীতে সমিতির সভাপতি খতিব উদ্দিন সরকার নিজে উপস্থিত থেকে উলিপুর, ডোমার, চিলমারি, চিলাহাটি, নীলফামারী জেলায় শীতার্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করে গত ১৫ই ফ্রেব্রুয়ারী ফিরে আসে। বৃহত্তর রংপুর সমিতির কার্যক্রম মানব সেবায় নিয়োজিত, এটা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম বর্ষনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মীর রশিদ, মোশারফ হোসেন, ওয়াহিদুল ইসলাম, আবদুর রহিম, রোকনুজ্জামান রোকন, সাবিহা, পিয়া, সুলতানা, নাজমা খাতুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV