বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর যৌথ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির যৌথ সভা গত ৮ জুন শনিবার অনুষ্ঠিত হয় এষ্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি মাহমুদুর হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি হোসেন আহমেদ, সাবেক সভাপতি আয়াজ মোহাম্মদ রানা। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামিল হোসেন, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাবেক কোষাধ্যক্ষ বোরহান খান, সদস্য জিয়াউর ফাত্তা রিয়াদ ও সদস্য মোহাম্মদ আহমেদ প্রমুখ। আগামী জুলাই মাসের ৭ অথবা ১৪ তারিখ লং আইল্যান্ডে পার্ক বা স্থান নির্ধারনের জন্য সাবেক সভাপতি আজিজ খানকে দায়িত্ব দেওয়া হয়। চাঁদা পরিবার ৮০ ডলার, একক ৪০ ডলার নির্ধারন করা হয়েছে। সভায় বনভোজনের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সবশেষে সভাপতি মাহমুদুল হক চৌধুরী বনভোজন সুন্দর ও স্বার্থক করার জন্য বেঙ্গল সোসাইটির সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








