Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বেশিরভাগ মার্কিন নারী বিপরীত লিঙ্গের সঙ্গে একা খেতে চান না: নিউইয়র্ক টাইমসের জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: July 4, 2017 | 1:22 AM

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যখন বলেছিলেন তিনি তাঁর স্ত্রী ছাড়া অন্য কোনো একলা নারীর সঙ্গে খেতে বসবেন না কখনো, তখন অনেকে চোখ কপালে তুলেছিলেন। অনেক আলোচনাও চলেছে এ নিয়ে।
“কী পুরনো ধ্যানধারণা!” ইন্টারনেটে এমন মন্তব্যের ঝড়ও উঠেছে।
কিন্তু এখন দেখা যাচ্ছে শুধুমাত্র মাইক পেন্সই নন, যুক্তরাষ্ট্রের অনেকে এমনটা ভাবেন।
নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা যাচ্ছে, অর্ধেকের মতো নারী মাইক পেন্সের সঙ্গে একমত। আর ৪৫ শতাংশ পুরুষ তাঁর সঙ্গে একমত।
আর যদি পানীয়ের প্রসঙ্গ আসে? সে প্রশ্নই আসেন না।
শুধুমাত্র ২৯ শতাংশ নারী চিন্তা করে যে একা একা কোনো পুরুষের সঙ্গে খেতে বসা কোনো সমস্যার বিষয় নয়।
যদিও মর্নিং কনসাল্টের সহায়তায় এই জরিপটিতে মাত্র সাড়ে তিন হাজার মানুষ অংশ নিয়েছে। তবে এই জরিপের ফলাফল গ্রহণযোগ্য বলে মত দিয়েছে ৬২ শতাংশ রিপাবলিকান , অন্যদিকে ৭১ শতাংশ ডেমোক্রেট বলেছে এমনটা হতে পারে।
একইভাবে ধর্মীয়ভাবেও একলা নারী-পুরুষ বসে খাওয়াটা গ্রহণযোগ্য কিনা তা নিয়েও বিপরীতধর্মী মতামত পাওয়া গেছে। দেখা গেছে যারা বেশি শিক্ষিত তাদের কাছে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যারা এখনো কলেজে পড়া শুরু করেনি তাদের কাছে এমনভাবে খেতে বসার বিষয়টা গ্রহণযোগ্য নয়।
এ নিয়ে বিবিসি পাঠকেরাও ভিন্ন ভিন্ন মত দিয়েছে।
অস্ট্রেলিয়ার স্টিফেন যেমন মাইক পেন্সের উদাহরণ টেনে বলেছেন, তিনি তার বৈবাহিক জীবন ভালো রাখার চেষ্টা করছেন। তার সম্মান রাখছেন।
“এটা আসলে বুদ্ধিমানের মতো চিন্তা। যে যুগে কার্দাশিয়ানের মতো মডেলকে স্ট্যান্ডার্ড ধরা হয় সেই যুগে মাইক পেন্সের এমন ভাবনা সত্যিই প্রশংসনীয়”-বলেন স্টিফেন। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ