নিউইয়র্কে বেসিক ইসলামিক সেন্টারের সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে বেসিক ইসলামিক সেন্টার (বিআইসি)’র সাধারণ সভা গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় উডসাইড মাদানী মসজিদে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: খালেক খালেক। অনুষ্ঠান পরিচালনা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া। অডিট রিপোর্ট পেশ করেন জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন মো: হামিদুল হক।

সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে বাফেলো বেসিকের মসজিদ ক্রয়সহ, ৯জন নতুন সদস্য বৃদ্ধি, বিপদগ্রস্থদের সহযোগিতা, মৃত্ ব্যক্তিদের জানাজা ও দোয়া, কুরআন ক্লাশসহ নিয়মিত বৈঠনের বিবরণদিয়ে বলেন, প্রবাসে তথা নিউইয়র্কে ব্যস্ততম সময় পার করে স্ত্রী-সন্তানদের সময় দেওয়ার পর যতটুকু সময় একজন সাধারণ সম্পাদকের দেওয়া দরকার তা আমি দিতে পারিনা।
আমার সকল ব্যর্থতা ও ভূলের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সাধারণ সম্পাদক, অডিট ও অর্থ প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, মাওলানা জুনাইদ, ফখরুল ইসলাম মাছুম. হাজী মনির হোসেন, নাসির হোসেন, কামাল, টিপু সুলতান, ফয়জুল্লাহ বাবুল।
সভায় আজীবন সদস্যদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল