বোতল ভর্তি মল নিয়ে মঞ্চে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিল গেটস মানেই চমক। তার শুধু বক্তব্য নয়, নানা রকম মজার উপাদান নিয়ে হাজির হওয়াও উপভোগ করে মানুষ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিলগেটস পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী। তার রসবোধও তারিফ করার মতো।
কিন্তু এবার যেন সব ছাড়িয়ে গেলেন তিনি। টয়লেটের প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভায় বক্তা হিসেবে চীনে গিয়েছিলেন বিল গেটস। আর সেখানেই বোতল ভর্তি মল নিয়ে হাজির হলেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একসভায় ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সম্মেলন কক্ষে মশা ছেড়ে দিয়েছিলেন তিনি। এতে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে জানা যায়, এসব জীবাণুমুক্ত ছিল।
তবে চীনের এ ঘটনা সব কিছু ছাড়িয়ে গেছে। ডায়াসের ওপর মল ভর্তি ওই বোতল রেখে তিনি বলতে থাকেন, সকলের জন্য শৌচাগার নির্মাণ করতে না পারলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। পরিষ্কার এবং জীবাণুমুক্ত শৌচাগার না থাকলে মহামারি নেমে আসবে।
বিল গেটস বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রত্যেক বছর ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েডে আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ শিশুর মৃত্যু হয়। বেঁচে থাকার মৌলিক উপাদান বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান বুঝানো হলেও এবার তাতে জায়গা পাক শৌচাগারও। – ইয়ন, জাগো নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!