Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

বোস্টনে গ্যাস বিস্ফোরণে ৩৯টি বাড়ি দগ্ধ, নিহত ১

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 14, 2018 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কাছে সিরিজ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩৯টি বাড়িতে আগুন লেগেছে। এ ঘটনায় লিওনেল রনডন (১৮) নামে কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে সিবিএস বোস্টন নামের একটি স্থানীয় সংবাদ মাধ্যম।
এসেক্স জেলার অ্যাটর্নি জানিয়েছেন, রনডন নামের ১৮ বছর বয়সী এক কিশোর গাড়ির মধ্যে ছিলেন। এমনসময় তার গাড়ির উপর চিমনী ভেঙে পড়ে। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। 
সিবিএস বোস্টনে আরো বলা হয়েছে, বিস্ফোরণে প্রায় ২৫ জন আহত হয়েছেন। আক্রান্ত এলাকায় সব ধরনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছে সে বিষয়ে এখন নিশ্চিত হতে পারেনি প্রশাসন। 
প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরী আশ্রয়কেন্দ্রে সকলকে আশ্রয় দেয়া হয়েছে এবং অন্যান্যদের গ্যাসের গন্ধ পেলে সতর্ক হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ