Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্যতিক্রমী ওয়েবসাইট, ফ্রি সেবা : বিশ্বব্যাপি ট্রাভেলার-বায়ারদের যোগাযোগের মাধ্যমে পণ্য কেনা-বেচা!

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: June 17, 2014 | 9:38 AM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : এক বিশ্ব: সকল পণ্যের উপর সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ইধপশঢ়ধপশ। ‘পৃথিবীর এক প্রান্তের যে কোন মানুষ অন্য প্রান্তের যেকোন জিনিস যেন সহজে পেতে পারে’ এই উদ্দেশ্য নিয়ে কয়েকজন বাংলাদেশী প্রবাসী একটা ওয়েব সাইট খুলেছে। ওয়েবসাইটির নাম www.backpackbang.com। সম্পূর্ণ আইনসম্মত এই ওয়েবসাইটিতে একেবারে ফ্রি সেবায় ট্রাভেলার এবং বায়াররা নিজেদের মধ্যে যোগাযোগ করে যেকোন জিনিস কেনা-বেচা করতে পারবে। কোন প্রবাসী তাদের নিজ দেশে যাবার আগে এই ওয়েবসাইটে গিয়ে তাদের ফ্লাইটের তারিখ জানিয়ে রাখলেই দেশে থাকা কেউ তাদের দরকারি কোন প্রোডাক্ট ক্রয় করবার জন্য তাকে অনুরোধ করতে পারেন। তবে বিনিময়! যদি বায়ার দেখেন তার কাঙ্খিত ল্যাপটপটির দাম বিদেশে ৬০ হাজার টাকা আর বাংলাদেশে ৮০ হাজার টাকা, তাহলে ট্রাভেলার তার জন্যে ল্যাপটপ ক্যারি করবার জন্য যদি ১০ হাজার টাকাও চার্জ করে তবুও তার ১০ হাজার টাকা বেঁচে যাচ্ছে। অন্যদিকে ট্রাভেলারের নিজেরও ১০ হাজার টাকা লাভ হচ্ছে।
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতারা বলেন, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্রতিবছরই বিভিন্ন কারণে বাংলাদেশে যায়। দেশে যাবার সময় প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করা প্রবাসীরা প্লেনের টিকিট খরচাই শুধু চিন্তা করেন না, সাথে দেশে গিয়ে আনুষঙ্গিক খরচের কথাও তাদের মাথায় থাকে।
তারা উদাহরন দিয়ে বলেন, বাংলাদেশে বসে কেউ যদি একটা ল্যাপটপ অথবা খুব ভালো কোন ডিএসএল আর ক্যামেরা কিনতে চান। অথবা কোন দামী ব্র্যান্ডের প্রসাধনী, কিংবা কোন ভালো বই বা কোন ব্র্যান্ডের পোশাক। অনেক সময়েই ইন্টারনেট অথবা স্যাটেলাইট টিভি দেখে কোন একটা প্রোডাক্ট খুব পছন্দ হলেও কেনা সম্ভব হচ্ছে না, কারণ ওই প্রোডাক্টটি বাংলাদেশে পাওয়া যায় না। আবার মাঝে মাঝে দেখা যায়, দেশে যে ল্যাপটপটার দাম ৮০ হাজার টাকা হয়তো বিদেশে সেটা ৬০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তখন মনে ইচ্ছে হওয়া স্বাভাবিক যে, ‘ইশ, কেউ যদি আমার জন্য এটা নিয়ে আসতো!’ অনেক সময় কেউ হয়তো কোন পরিচিত বন্ধু আত্মীয়-স্বজনদের দিয়ে কাঙ্খিত জিনিসটি বিদেশ থেকে নিতেও পারছেন। তাই যারা বিদেশী বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে চান তারা সুযোগের অপেক্ষায় থাকেন এই ভেবে যে, কবে তাদের কোন এক আত্মীয় বিদেশ থেকে বাংলাদেশে যাবে আর তারা তাদের কাঙ্খিত কোন একটি প্রোডাক্ট কিনে আনতে বলতে পারবেন। কিন্তু বেশিরভাগ সময়েই সেটা হয়ে উঠে না।
উদ্যোগক্তারা জানান, বাংলাদেশে এখনও ওয়ার্ল্ড ওয়াইড কানেকটেড এর মতো ওয়েবসাইটগুলো তাদের কার্যক্রম শুরু করেনি। তাই পৃথিবীর এক প্রান্তের যে যেকোন জিনিস অন্য প্রান্তে পৌঁছে দেয়ার উদ্দেশ্য সামনে নিয়ে www.backpackbang.com নামের এ ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই ওয়েবসাইটটি বাংলাদেশের দুই তরুণের সাহসী পদক্ষেপ। বাংলাদেশের বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র সাকিব হাসান সৌর এবং আমেরিকার ওহাইও এর কলেজের ছাত্র অর্থনীতি এবং গণিতের ছাত্র ফাহিম মাসুদ আজিজ সম্পূর্ণ নিজেদের আইডিয়াতে এই ওয়েবসাইটটি চালু করেছেন।
উদ্যোগক্তারা জানান, ব্যাকব্যাপ ওয়েবসাইটটি ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছে। অল্প কিছুদিনের ওয়েবসাইটিট খুব দ্রুত গ্রো করছে। ব্যাকপ্যাক চালু হবার প্রথম ৪৮ ঘন্টার মধ্যেই প্রায় ৫০টি দেশ থেকে ৪৭,৫৮০ বার ব্যাকপ্যাক হিট পায়।
* প্রথম এক সপ্তাহের মধ্যেই বিশ্বের ৮৬টি দেশ থেকে মানুষ নিজেদের পছন্দনীয় জিনিস কিনবার জন্য ব্যাকপ্যাকের মাধ্যমে অনুরোধ করতে থাকে।
* গত ৪ মাসে ব্যাকপ্যাকে প্রায় ৩ লক্ষ ডলারের জিনিসপত্র কেনাবেচা হয়েছে। পুরোটাই ট্রাভেলার এবং বায়ার এর নিজস্ব ঐক্যমতে। ব্যাকপ্যাক সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিয়ে যাচ্ছে।
* এখন পর্যন্ত ব্যবহারকারীরা এই সেবা ব্যবহার করে প্রায় ৩০ হাজার ডলার সাশ্রয় করেছে। যেটি মোট কেনাবেচার প্রায় ১০%!
* ঠিক এই মুহুর্তে ব্যাকপ্যাকে প্রায় ৪০০টি ওপেন ট্রিপ খোলা আছে। যার মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে জিনিসপত্র কেনাবেচা করার সুযোগ রয়েছে।
উদ্যোগক্তারা জানান, গত চার মাসের অভিজ্ঞতায় ব্যাকপ্যাক এটাও দেখেছে যে, মাঝে মাঝে ভ্রমণকারী এবং ক্রেতার চাহিদা এবং যোগানের মধ্যে কিছু অসামঞ্জস্য ঘটে থাকে। নতুন ওয়েবসাইট হিসেবে ব্যাপকপ্যাক টিম খুব দ্রুত এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে। এজন্য সবার অংশগ্রহণ জুরুরি। প্রবাসীরা দেশে যাবার সময় যত বেশি এই ওয়েবসাইটটি ব্যবহার করবে, উদ্যোক্তারা ততই নিজেদের সাফল্যের ব্যাপারে উৎসাহিত হবেন। ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড কানেকটেড’ এর মতো সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান উদ্যোগক্তারা। www.backpackbang.com ওয়েবসাইটে ঢুকে একটু এন্ট্রি করে আসুন। হয়তো এই সুযোগে দেশে নিজের ভ্রমণটা আরও একটু বেশী আনন্দময়, উপভোগ্য করতে পারবেন। তাই ব্যাংক ব্যাকপ্যাক ফ্রম নাউ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV