Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ব্যস্ত সড়কের পাশে বসবাস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 9, 2014 | 12:51 AM

নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা প্রধান সড়ক বা মহাসড়কের পাশে বসবাস করেন, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সমূহ ঝুঁকিতে থাকেন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় উদ্বেগজনক এ তথ্য বেরিয়ে এসেছে। রজোনিবৃত্তি পরবর্তী পর্যায়ের ৫ হাজার ৪০০ নারীর কাছ থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সিদ্ধান্তে উপনীত হন গবেষকরা। অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। স্যান ডিয়েগো মহানগরীর কোন মহাসড়ক বা প্রধান ও ব্যস্ত সড়কের ১০০ মিটার দূরত্বে যারা বাস করেন, তারা হাইপারটেনশনে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ২২ শতাংশ বেশি ঝুঁকিতে থাকেন। ওই নারীদের মধ্যে যারা কমপক্ষে ১,০০০ মিটার দূরত্বে বসবাস করেন, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ তথ্য বেরিয়ে আসে। অর্থাৎ, ব্যস্ত সড়ক বা মহাসড়কের যতো কাছে বাড়ি, সমানুপাতিক হারে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও ততো বেশি। নারীদের ওপর গবেষণাটি পরিচালিত হলেও, এর আগে বিভিন্ন রিপোর্টে পুরুষদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ