ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে মজিলা ফায়ারফক্স ২৯
গতকাল মঙ্গলবার মজিলা ফায়ারফক্স ‘মেজর ইন্টারফেস রিফ্রেস ফর ফায়ারফক্স’ ছেড়েছে। ২০১১ সালে পুনরায় চালুর পর এই জনপ্রিয় ব্রাউজার প্রথমবারের মতো এই কাজটি করলো। মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, গুগলের ক্রোম এবং অ্যাপলের সাফারি ব্রাউজারকে টেক্কা দিতে মজিলা তাদের ব্রাউজারে খুঁটিনাটি মিলিয়ে ১৩ শোর বেশি পরিবর্তন এনেছে। ‘বহুল ব্যবহৃত এই ব্রাউজারটি এখন থেকে ভিন্ন আঙ্গিকে ব্যবহার করবেন সবাই’ বলে জানান মজিলার ভাইস প্রেসিডেন্ট জোনাথান নাইটিঙ্গেল।
বেশ কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিনের চিফ টেকনোলজি অফিসার ব্রেনডান ইচকে সিইও পদে নিয়োগ দেওয়া হয়। এর মাত্র ১১ দিন পরই পদত্যাগ করেন তিনি। ক্যালিফোর্নিয়ার সমকামী বিয়ের আইনবিরোধী কাজে অর্থ সহায়তা দেওয়ার কারণে অভিযুক্ত হন তিনি। তার পদত্যাগের সময় থেকেই ব্রাউজার নিয়ে নানা জটিলতায় ভুগছিল প্রতিষ্ঠানটি।
আবার দাঁড়াতে মরিয়া তাই মজিলা। মাইক্রোসফট কোনো সতর্কব্যবস্থা তৈরি না করা পর্যন্ত আমেরিকা এবং ব্রিটেন সরকার কম্পিউটার ব্যবহারকারীদের আইই ব্যবহারে সতর্ক করে দেয়। কারণ সাবধান না হলে হ্যাকারদের দ্বারা ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতেই ব্যাপক পরিবর্তনের মাধ্যমে মজিলা ফায়ারফক্স ২৯ ছাড়লো।
বর্তমানে আইই এবং ক্রোমের পর ফায়ারফক্সই তাদের অবস্থান ধরে রেখেছে বলে জানায় নেটমার্কেটশেয়ার।
নতুন ফায়ারফক্সের চেহারা
দৃশ্যমান পরিবর্তন এনেছে ফায়ারফক্স। ট্রিপল-লাইন মেনু আইকন ব্রাউজারের ডানপাশে থাকে। এর আগেই দুটি ছোট পরিবর্তন এসেছে। ইতিমধ্যে ব্যবহারকারীরা দেখেছেন ডাউনলোড ম্যানেজারের বাটনটি অ্যাড-আন বারে চলে এসেছে। ব্রাউজার নেভিগেশনের ফরোয়ার্ড বাটনটি আরেকটি পেজে না যাওয়া পর্যন্ত অদৃশ্য হয়ে থাকবে।
কিছু ব্যাপক পরিবর্তন এসেছে। মেনু বারটি বাম থেকে ডানে চলে গেছে। মেনুর চেহারা হয়েছে টাচ-ফ্রেন্ডলি, আইকনে পূর্ণ এবং কাস্টমাইজড। কারো এসব পছন্দ না হলে চিন্তার কিছু নেই, সে জন্যে কাস্টমাইজের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান নাইটিঙ্গেল।
সিনক্রোনাইজেশনে এসেছে পরিবর্তন। পুরনো সিস্টেমে ট্যাবস, বুকমার্কস, অ্যাড-অনস, প্রিফারেন্সেস, পাসওয়ার্ডস এবং ব্রাউজিং হিস্ট্রি সিনক্রোনাইজেশন করতে ফিচার ব্যবহারকারীদের সেট আপ করে নিতে হতো। কিন্তু এখন ব্যবহারকারীদের পছন্দ করা ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক করে নিতে হবে। আর অ্যাকাইন্ট আইডেন্টিফায়ার নতুন মেনুতে আসবে। বিগত কয়েক মাস ধরে ফায়ারফক্সের এই পরিবর্তন করছে। নতুন এই সিনক্রোনাইজেশন সবাই যথেষ্ট পছন্দ করছেন বলে জানান নাইটিঙ্গেল।
নতুন এই ফায়ারফক্সের বেটা ভার্সনে পাঁচ থেকে দশ শতাংশ অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড সংশ্লিষ্ট থাকবে। যদিও এই ক্ষেত্রে ফায়ারফক্স তাদের ০.০১ শতাংশ গ্রাহকে টানতে পারেনি বলে জানায় নেটমার্কেটশেয়ার।
তবে অ্যান্ড্রয়েডের বাজার নিয়েও চিন্তা করা হচ্ছে, জানিয়েছেন নাইটিঙ্গেল। কারণ এই ব্রাইজারের ২০ মিলিয়নের বেশি ব্যবহারকারী ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড করেছে এবং গুগল প্লে-তে এর রেটিং ৪.৫৮ স্টার। সূত্র : সি-নেট -কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!