ব্যাপক যৌন হয়রানি রোধে পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে দেখা দেওয়া যৌন হয়রানি রোধে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছে ওবামা প্রশাসন। এ লক্ষ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজের নাম ঘোষণা করা হয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর দ্বারা সংঘটিত যৌন হয়রানির অভিযোগগুলোর ব্যাপারে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ কেন্দ্রীয়ভাবে তদন্ত করবে প্রশাসন।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার ওই ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে ওবামা প্রশাসন।
মার্কিন শিক্ষা দপ্তরের প্রকাশ করা ওই তালিকায় প্রেসিডেন্ট বারাক ওবামার নিজের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় ও অক্সিডেন্টাল কলেজ।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এমন কি নামী-দামি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতেও এ ধরনের অভিযোগ উঠছে। তবে যৌন হয়রানির ব্যাপারে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ওবামা প্রশাসন ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে। যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিতে এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কেন্দ্রীয়ভাবে তদন্তের আওতায় আনা হবে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!