ব্রঙ্কসে গভর্নর কুমোর সমর্থনে বিশাল র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের হোস্টেজ কমিউনিটি কলেজে পুনর্নির্বাচন উপলক্ষে গভর্নর কুমোর সমর্থনে ১৯ অক্টোবর রোববার এক র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ র্যালিতে অংশগ্রহণ করেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবীন ডিয়াজ জুনিয়র, সিনেটর জেফ ক্লায়েন্ট, ফারনেনডো ফেরারা, অ্যাসেম্বলিম্যান মার্ক কিসবো, সিটি কাউন্সিল স্পিকার মানেসা, কাউন্সিলম্যান পিটার কিং, ব্রঙ্কেস এর বিভিন্ন ডিস্ট্রিক্ট লিডার, কমিউনিটি এক্টিভিস্ট ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নিমন্ত্রিত হন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল নেতৃবৃন্দ। বিএসিসি প্রেসিডেন্ট মূল ধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করেন। র্যালিতে বিএসিসি নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন অধ্যাপক জসিম কবির, নজরুল হক, মঞ্জুর চৌধুরী জগলুল, চৌধুরী মোমিন, আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে গভর্নর কুমো তার গত ৪ বছরের কর্মকান্ড ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আমি ১০ বিলিয়ন ডিপোজিট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলাম বর্তমানে ৪ বিলিয়ন উদ্বৃত্ত রয়েছে। ড্রিম অ্যাক্ট বাস্তবায়নের জন্য কাজ করছি। তিনি বলেন, আর অপোনেন্ট রিপাবলিকান একজন কট্টোরপন্থী, তার বিরুদ্ধে হাউজিং সংক্রান্ত বর্ণবৈষম্যের অভিযোগ রয়েছে।
বিশাল এ র্যালিতে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির লোকেরা অংশ নেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!