Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাদেশী হেইট ক্রাইম ভিকটিমদের সাথে নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: July 13, 2016 | 9:38 PM

https://youtu.be/aRviCake-dw, https://www.youtube.com/watch?v=aRviCake-dw&feature=youtu.be

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী হেইট ক্রাইম ভিকটিমদের সাথে নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাঙালী অধ্যুষিত পার্কচেস্টার আল আমিন কমিউনিটি সেন্টারে গত বুধবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে বাংলাদেশীদের ওপর বেশ ক’টি হামলার ঘটনা ঘটে। পার্কচেস্টার এলাকায় বাংলাদেশীদের টার্গেট করা হয়েছে। সেখানে একই রকম কমপক্ষে ৬টি হামলা তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।
নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারা সাইয়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল। মানবাধিকার কমিশনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সরাসরি বাংলাদেশী হেইট ক্রাইম ভিকটিমদের সাথে কথা বলে পরবর্তী করনীয় সম্পর্কে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা থেকে এ হামলা হচ্ছে কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
সভায় মূলধারাসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বর্ণবৈষম্য হামলাসহ ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবি জানান হয়।
অনুষ্ঠানে হেইট ক্রাইম ভিকটিমদের মধ্যে মজিবুর রহমান, মো. আতাউর রহমান ও মো. সাইফুর রহমান তাদের ওপর বীভৎস হামলার বিবরণসহ তাদের বর্তমান করুণ অবস্থার কথাও তুলে ধরেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটির ৪৩ পুলিশ প্রিসেনক্টের ক্যাপ্টেন স্টীভেন পি ডিক্সন, নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের কমিউনিটি রিলেশনস ব্যুরোর ডেপুটি কমিশনার পাসকেল বারনার্ড, জোন ডাইরেক্টর কারিনা আইবার জ্যাকবস, লীড এডভাইজার রামা ইসা, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের ব্রঙ্কস ব্যুরো ডাইরেক্টর এলভিন গারসিয়া, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ডাইরেক্টর আবদুল গাফ্ফার চৌধুরী খসরু সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিগত ছয় মাসে ব্রঙ্কসে বাংলাদেশীদের ওপর বেশ ক’টি হামলার ঘটনা ঘটে। পর পর এসব ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সভায় জানান হয়, গত ২০ জুন সোমবার রাত প্রায় দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার স্টারলিং বাংলাবাজার এভিনিউর স্টারলিং ফার্মেসীর সামনে ব্ল্যাক কার চালক সোহেল চৌধুরী (৪০) কে দু’জন কৃষ্ণাঙ্গ যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে তার আইফোনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। গত ১৬ জুন বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় অপর বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক একই কায়দায় হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গত ২৩ এপ্রিল হামলার শিকার হন মো. সাইফুর রহমান। এরপর বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ব্রঙ্কসে মারকাত্মভাবে প্রহৃত হন। গত ৬ ফেব্রুয়ারী ক্যাব চালক মো. আতাউর রহমান এবং জানুয়ারীতে ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুয়াজ্জিন মজিবুর রহমান আক্রান্ত হন।
এ ঘটনাগুলোকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। সংশ্লিষ্টরা জানান, ব্রঙ্কসসহ নিউইয়র্কে হেইট ক্রাইম আতঙ্ক বেড়েই চলেছে। বেশ কটি হামলার ঘটনা উল্লেখ করে তারা এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এদিকে, ৪৩ পুলিশ প্রিসেনক্টের ক্যাপ্টেন স্টীভেন পি ডিক্সন জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় বিশেষ টহল ব্যবস্থা বাড়িয়েছে। কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV