Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় এবং কার্যকরী সদস্য সাদি মিন্টুর বিজয় সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 28, 2016 | 12:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল থেকে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় এবং কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টুর বিজয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় আল আকসা রেস্টুরেন্টে গত ২৭ ই অক্টোবর বৃহস্পতিবার রাতে এ বিজয়ী সভার আয়োজন করে ‘কামাল-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র সেক্রেটারী মাকসুদা আহমেদ।
অনুষ্ঠানে আয়োজকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় এবং কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।monika_2
আয়োজক মাকসুদা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘কামাল-রুহুল’ প্যানেল থেকে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় এবং কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টু, কমিউনিটি এক্টিভিস্ট রিয়েলেটর জাকির খান, ‘কামাল-রুহুল’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি এ ইসলাম মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান হ্যাপী, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুল বাছির খান, সংস্কৃতি কর্মী লিটন আহমেদ, কবি মিশুক সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট জুঁই ইসলাম, ফরিদ ভ’ইয়া মিলন, আনোয়ার হোসেন, মীর সারোয়ার আলীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
মনিকা রায় এবং মোহাম্মদ সাদি মিন্টু তাদের বক্তব্যে ‘কামাল-রুহুল’ প্যানেলকে বিপুলভাবে বিজয়ী করার জন্য ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটিসহ ব্রঙ্কসবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির গত ২৩ অক্টোবরের নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৭টি পদে এবং প্রতিদ্বন্দ্বি ‘কুনু-আজম’ প্যানেল দুটি পদে জয়লাভ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV