Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল : কোরআন বিশ্ববাসীকে দিয়েছে শান্তির ঠিকানা

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: April 15, 2014 | 7:55 PM

 Bangla Bazar Jame Masjid_Mahfil_2014_Bronx_NY  : https://docs.google.com/file/d/0B_QmOWDc6Z7SZzFpc2xhYUpoTU0/edit

16042014_003_NY_BRONX_MOSQUEইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে গত ১৩ এপ্রিল রোববার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ সাজেদুল হক, সিলেট সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ ক ম আবদুননুর ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।
উপচে পড়া মুসল্লির উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, কোরআন বিশ্ববাসীকে দিয়েছে শান্তির ঠিকানা। পবিত্র কোরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন, সৎপথের নির্দেশক এক মহাগ্রন্থ। মহান আল্লাহ নিজেই করেছেন এর শব্দ চয়ন ও বাক্য বিন্যাস। সুদীর্ঘ চৌদ্দশ বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে এ মহা পবিত্র ধর্মগ্রন্থ।
কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, আল-কোরআন এমনই এক তুলনাহীন মহাগ্রন্থের নাম। সেরা এ মহাগ্রন্থটি সারা বিশ্বে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে অথচ একটি শব্দেরও পরিবর্তন হয়নি। সম্পূর্ণ অবিকৃত আল-কোরআন অনন্তকালের গাইড লাইন। মানুষের জীবন চালিকা শক্তি। এটি বিজ্ঞানের অফুরন্ত ভান্ডার, সঠিক পথের দিশারী। বিজ্ঞানীদের জন্য একটি বিশাল বিজ্ঞান সংস্থা। আইনবিদদের জন্য আইন বিশ্বকোষ।
তিনি বলেন, পবিত্র আল-কোরআন জীবন গ্রন্থ। এতে দেওয়ানি, ফৌজদারি, রাজস্ব, কৃষি, শিল্প, ব্যবসা, উপাসনা, ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক শিষ্টাচারসহ ইহকালীন ও পরকালীন সব কিছুর দিক নির্দেশনা রয়েছে। এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে সেতুবন্ধন তৈরি হয়।
অনুষ্ঠানে বক্তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। পরে তবারুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাবাজার জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব বখতিয়ার রহমান খোকন, মসজিদের ফান্ডরেজিং কমিটির সেক্রেটারী আলমাস আলী, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন, সহ সভাপতি ইলিয়াস আলী, সদস্য জাফর তালুকদার, এহসানুল হক সানী, শাহজাহান, তুষার, হাসান, রেহানুজ্জামান, আকশাদ আলী বাবুল, গোলাম কিবরিয়া, শামিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ এর ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং বাংলাবাজার এলাকায় মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। বেইজমেন্ট সহ তিনতলার এ ভবণটি পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করার কথা রয়েছে। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় গত ৯ আগস্ট। বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন করা হয় গত ২৭ ডিসেম্বর শুক্রবার।
মসজিদের জন্য আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২
ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক :
হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬
রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV