ব্রঙ্কসে বিএনপি নেতা হান্নান শাহ’র আত্মার মাগফেরাত কামনায় দোআ মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ রুহের মাগফেরাত কামনায় ব্রঙ্কস বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১অক্টোবর মঙ্গলবার নর্থ ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া। বিশেষ অতিথি ছিলেন নর্থ আমেরিকা হিউম্যান রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আহমেদ খান। ব্রঙ্কস বিএনপির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সিটি বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া বলেন, আ স ম হান্নান শাহ ছিলেন বিএনপির পরীক্ষিত নেতা, দুঃসময়ের কান্ডারি। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশস্ত সহচর আ স ম হান্নান শাহর মৃত্যুতে জাতি একজন যোগ্য দেশপ্রেমিক অভিভাবককে হারালো। বিএনপি হারালো বিশস্ত একজন নেতা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরন হবার নয়। তিনি দেশের এই ক্রান্তিলগ্নে শোককে শক্তিতে পরিণত করে দল মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে মরহুম হান্নান শাহর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ম্নোাজাত পরিচালনা করেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।
উল্লেখ্য, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ গত ২৫ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








