Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বেঙ্গল রেস্টুরেন্টে চাঁদরাতে আনন্দ মেলা

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: August 3, 2014 | 2:28 PM

EiD   Mahede   Baps  2ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: ব্রঙ্কসে বেঙ্গল রেস্টুরেন্টে চাঁদরাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মেলা। রোটারিয়ান রেক্সোনা মজুমদার ও মাকসুদা আহমদ গত ২৭ জুলাই রবিবার এ আনন্দ মেলার আয়োজন করেন। পবিত্র ঈদ উল ফিতরের চাঁদরাতে এ আনন্দ মেলা রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের মেহদী পরা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

EiD   Mahede   Baps  1
আয়োজকরা জানান, ঈদ উল ফিতরের আনন্দকে সকলে মিলে উপভোগ করার জন্যই এ আনন্দ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক রোটারিয়ান রেক্সোনা মজুমদার ও মাকসুদা আহমদ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মো: এন মজুমদার, ডা. নাহিদ খান প্রমুখ।
কমিউনিটি এক্টিভিস্ট জাকির খানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী স্বপরিবারে এ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে মো: এন মজুমদার বলেন, এ ধরণের উৎসব আমাদের বাঙালীর হাজার বছরের সংস্কৃতির অংশ। এ আয়োজনের মাধ্যমে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ