Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: April 9, 2023 | 2:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল শুক্রবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে আয়োজিত এ ইফতার মাহফিলে সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নের্তৃবৃন্দসহ নতুন প্রজন্মের ছেলেরা অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, এনওয়াইপিডির সাবেক ডেপুটি কমিশনার জোসেফ রামোস, এনওয়াইপিডির ডেপুটি ডিরেক্টর ফর ইয়ুথ সার্ভিসেস এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যাল্ডেন ফস্টার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মুনা ইয়ুথ নিউইয়র্ক নর্থ জোনের কর্মকর্তারা বলেন, সিটির কর্মকর্তা এবং কমিউনিটি নেতাদের কাছ থেকে কিছু শুনার জন্যই মূলত: নিউইয়র্ক সিটির যুবকরা এখানে সমবেত হয়েছে।
সভায় বক্তারা অভিভাবকদের প্রতি তাদের সন্তানদেরকে মুনা ইয়ুথ এর সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে গঠনে কুরআনে যে নির্ভুল দিক নির্দেশনা রয়েছে তা তুলে ধরে আলোচকবৃন্দ বলেন, আল কুরআনের অনুসরণে কল্যাণকর জীবন যাপন সম্ভব। মুনা প্রতিষ্ঠিত কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারস একটি বড় ধরণের কার্যক্রম।
ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের ছেলেরা। আয়োজকদের পক্ষ থেকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সুস্বাদু ইফতার পরিবেশনের জন্য গোল্ডেন প্যালেসকে বিশেষ ধন্যবাদ জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ